...
...
Next Story

Maldives on Muizzu Govt's Pakistan Deal: পাকিস্তানের সঙ্গে চুক্তি করায় মুইজ্জুকে চেপে ধরল মালদ্বীপই! বলল ‘সেই ভারতেরই….’

Maldives on Muizzu Govt's Pakistan Deal: পাকিস্তান সফরে গিয়ে একগুচ্ছ মউ স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তা নিয়ে মালদ্বীপের অন্দর থেকেই আওয়াজ তোলা হল। চেপে ধরলেন বিরোধী নেতা। স্মরণ করিয়ে দিলেন ভারতের কথা।

Published on: Oct 27, 2026, 09:26:05 IST
Advertisement

Maldives on Muizzu Govt's Pakistan Deal: পাকিস্তান ইস্যুতে নিজের দেশের অন্দরেই প্রশ্নের মুখে পড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তিনদিনের পাকিস্তানের সফরে গিয়ে তিনি যে প্রতিরক্ষা, সামুদ্রিক সুরক্ষা সংক্রান্ত মউ স্বাক্ষর করেছেন ইসলামাবাদের সঙ্গে, সেই সংক্রান্ত তথ্য দেশের সংসদীয় কমিটির কাছে দ্রুত পেশ করার দাবি তুললেন মালদ্বীপের বিরোধী দল এমডিপির নেতা তথা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রাক্তন সভাপতি আবদুল্লা শহিদ। সেইসঙ্গে মুইজ্জুকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, ভারত-বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসার পরও কোনও জরুরি অবস্থা হলেই নয়াদিল্লিকে ফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

মউ নিয়ে দ্রুত তথ্য পেশ করতে হবে, দাবি মালদ্বীপের বিরোধী নেতার

পাকিস্তানে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে 'গার্ড অফ অনার'। (ছবি সৌজন্যে এএফপি)
পাকিস্তানে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে 'গার্ড অফ অনার'। (ছবি সৌজন্যে এএফপি)

সংবাদমাধ্যম ইয়নের সাক্ষাৎকারে মালদ্বীপের বিরোধী নেতা তথা প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনিও চান যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মালের সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষা সংক্রান্ত যে মউ স্বাক্ষর করেছেন মুইজ্জু, তা নিয়ে উদ্বিগ্ন তিনি। কোনওরকম সন্দেহ দূর করতে দ্রুত সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে মউ সংক্রান্ত তথ্য পেশের দাবি তুলেছেন শহিদ।

আরও পড়ুন: Microsoft Employees Exit Package Offer: ঘুরিয়ে ছাঁটাই? ভারত-সহ বিশ্বের প্রায় ৬০০০০ কর্মীকে বিশেষ ‘অফার’ দিল মাইক্রোসফট

ক্ষমতায় এসেই পাল্টি মুইজ্জুর, কটাক্ষ মালদ্বীপের বিরোধী নেতার

সেই রেশ ধরে মুইজ্জুকেও কটাক্ষ করেছেন মালদ্বীপের বিরোধী নেতা। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভারত-বিরোধী স্লোগান তুলেছিলেন মুইজ্জু। তাতে সফলও হয়েছিলেন। কিন্তু কুর্সিতে বসে বিপদের সময় সেই ভারতের দুয়ারেই এসেছেন। ভারতও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুইজ্জুর অতীতকে ভুলে মালদ্বীপের মানুষের দিকে তাকিয়ে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি।

আর সেই প্রসঙ্গ উত্থাপন করে ওই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মালদ্বীপের বিরোধী নেতা বলেছেন, 'আমি আশা করছি যে মুইজ্জু ও তাঁর দল ২০২৮ সালে আবারও ঘৃণার (ভারত-বিরোধী) রাজনীতি শুরু করবেন না।' সেইসঙ্গে তিনি দাবি করেছেন, 'ইন্ডিয়া আউট' স্লোগান তুলে ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। তারপর তিনি ইউ-টার্ন নেন। মুখে সেটা স্বীকার না করলেও যখনই বিপদে পড়েন, তখন 'ইন্ডিয়া ফার্স্ট' (ভারত প্রথম) নীতি মেনে চলেন। বিপদে পড়লে সেই ভারতেরই দ্বারস্থ হন বলে জানান মালদ্বীপের বিরোধী নেতা।

আরও পড়ুন: Bangladesh Intel Chief: হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝে বাংলাদেশের গোয়েন্দা প্রধান হঠাৎই ভারতে!সফরের উদ্দেশ্য কী?

'ভারতকে হালকাভাবে নেওয়া উচিত নয়'

সেইসঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে মালদ্বীপ যেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে হালকাভাবে না নেয়। ওই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মালদ্বীপের মানুষের সঙ্গে ভারতের মানুষের যে বোঝাপড়া আছে, সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয় আমাদের।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks