Indian Air Force Chief Latest Update: হুইলচেয়ারে বসা মা ও শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম বায়ুসেনা প্রধানের, জোর VAYU-তে

Indian Air Force Chief Latest Update: হুইলচেয়ারে বসেছিলেন মা এবং শাশুড়ি। তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি জোর দিয়েছেন VAYU তত্ত্বের উপরে।

Published on: Nov 1, 2026, 11:59:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Air Force Chief Latest Update: মা ও শাশুড়িকে প্রণাম করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পরে আজ সকালে নয়াদিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের বীর সেনানীদের সম্মান জানান। সেখান থেকে সোজা মা নির্মলা দীক্ষিতের কাছে গিয়ে তাঁর পায়ে হাতে প্রণাম করেন এবং স্যালুট করেন। তারপর শাশুড়ি কমলা পান্ডের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁকেও স্যালুট করেন ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান।

মা ও শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। (ছবি সৌজন্যে এএনআই)
মা ও শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। (ছবি সৌজন্যে এএনআই)

ভারতীয় বায়ুসেনার জন্য VAYU তত্ত্বে জোর

তারইমধ্যে বায়ুসেনা প্রধান হিসেবে 'বায়ু' (VAYU) তত্ত্বের উপরে জোর দিয়েছেন এয়ার চিফ মার্শাল দীক্ষিত। তিনি বলেছেন, 'আমাদের যে যে অগ্রাধিকার আছে, সেগুলিকে একটি শব্দেই বলা যায় - VAYU।' সেই ‘VAYU’-র পুরোটা ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন যে 'V' বলতে বোঝায় নজরদারি, জয় ও প্রস্তুতি। 'A' হল আত্মনির্ভরতা। 'Y' হল যুক্ত করা অর্থাৎ নয়া প্রযুক্তিতে সজ্জিত হওয়া। আর 'U' হল ঐক্য।

‘A’-র ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আছে

আর সেই ‘VAYU’-র মধ্যে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিতকে যে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটা হল ‘A’-র ক্ষেত্রে। কারণ ভারতীয় বায়ুসেনার জন্য যেখানে ৪২টি যুদ্ধবিমান স্কোয়াড্রনের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে এখন সেই সংখ্যাটা ৩০-র নীচে নেমে গিয়েছে। সেই পরিস্থিতিতে যুদ্ধবিমান যুক্ত করে স্কোয়াড্রন সংখ্যা বাড়ানোর চ্যালেঞ্জ আছে।

আরও পড়ুন: Bullet Train in Bengal Expansion: বুলেট ট্রেন পাচ্ছে বাংলার আরও ২ জেলা, অনুমোদন রেলের, কতদূর তৈরি হবে নয়া করিডর?

তেজস থেকে অ্যামকা- ভারতীয় অস্ত্রের উপরে জোর নয়া বায়ুসেনা প্রধানের

সেক্ষেত্রে ‘VAYU’-র ‘A’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিত বলেন, ‘তেজস এমকে১এ, তেজস এমকে২, অ্যামকা (অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট), ভারতীয় সেনসর এবং ভারতীয় অস্ত্রের উপরে আমরা সবথেকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আমরা ভারতীয় সামগ্রী নিয়ে লড়াই করব। নিজেদের দৃঢ়তা এবং অপারেশনাল চাহিদা পূরণের জন্য যত সংখ্যক প্রয়োজন হয়, ততগুলি রাখব আমাদের কাছে। আমাদের দায়িত্ব হল, লড়াই করা এবং জয়লাভ করা। তবে আকাশপথে শক্তিশালী ক্ষমতার মাধ্যমে সংঘাতকে প্রতিরোধ করাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’

আরও পড়ুন: Manipur massive rally against BJP Govt: ‘পুরো BJP সরকারকে ইস্তফা দিতে হবে’, মহামিছিল মণিপুরে, কেন্দ্রকেও 'ফাইনাল' বার্তা

সেই রেশ ধরে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিত বলেন, 'আগামী দশকে ভারতের যে ধরনের বায়ুসেনার প্রয়োজন হবে, সেই রূপান্তরের প্রক্রিয়ার পাশাপাশি বায়ুসেনাকে সর্বদা লড়াই করতে ও জয়ী হতে প্রস্তুত থাকতে হবে।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More