Modi thanks Youngstars: ‘যুবসমাজকে ধন্যবাদ’, শুক্রের রাতে ফের ভিডিয়ো পোস্ট মোদীর, দিলেন কোন বার্তা?
শুক্রবার রাতে পোস্ট করা ছোট্ট এই ভিডিয়োয় প্রধানমন্ত্রী মোদীকে বলতে শোনা যায়,' ধন্যবাদ বন্ধুরা,গত রাতে আপনার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম। গতকাল আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন,সেজন্য সবাইকে ধন্যবাদ।'
বৃহস্পতিবার রাতে এক সোশ্যাল মিডিয়া ভিডিয়ো পোস্টে দেশের জনতাকে বিশেষবার্তা দেন মোদী। প্রধানমন্ত্রী বৃহস্পতিবারই নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রিসভার কড়া অবস্থানের আগাম বার্তা দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে সেই ভিডিয়ো পোস্টের পর এবার শুক্রবার রাতে আরও এক নতুন ভিডিয়ো পোস্ট করলেন প্রধানমন্ত্রী। এই ভিডিয়োয় তিনি যুবসমাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বার্তা দিয়েছেন।

ফেসবুকে মোদীর ভিডিয়ো পোস্টে লেখা ছিল,'ধন্যবাদ বন্ধুরা, গতকাল যাঁরা আমার ভিডিয়ো দেখেছেন আর তা নিয়ে গভীর চিন্তাধারা ব্যক্ত করেছেন।' এদিকে, শুক্রবার রাতে পোস্ট করা ছোট্ট এই ভিডিয়োয় প্রধানমন্ত্রী মোদীকে বলতে শোনা যায়,' ধন্যবাদ বন্ধুরা,গত রাতে আপনার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম। গতকাল আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন,সেজন্য সবাইকে ধন্যবাদ।'গতকালের মতো এদিনের ভিডিয়োটিও মোদীর সেলফি ভিডিয়ো ছিল। প্রসঙ্গত, দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় সিজেপি বিক্ষোভে উত্তাল পরিস্থিতি দেখা গিয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির বিক্ষোভের হাত ধরে গত ২০ জুলাই থেকে দিল্লি উত্তাল। তার রেশ এসে পৌঁছেছে শহর কলকাতাতেও। এদিন সিজেপি-বামের বিক্ষোভের জেরে উত্তাল হয় ধর্মতলা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কলকাতায় পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশ নেয় পদক্ষেপ। ঘটনায় আহত হয়েছেন বহু সাংবাদিক। এদিকে, উত্তপ্ত দিল্লিও। সেখানে সিজেপির প্রতিবাদে একাধিক অপরাধীকে ফেস রিকগনিশন ক্যামেরার দ্বারা চিহ্নিত করেছে পুলিশ। এমনই জানিয়েছে দিল্লি পুলিশ।
এমন এক পরিস্থিতির মাঝে বৃহস্পতির পর শুক্রের রাতেও সোশ্যাল মিডিয়ায় এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো। তাঁর বার্তাতে এদিন রয়েছেন দেশের যুবসমাজ। এদিকে, বিক্ষোভের পর থেকে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র। আনা হচ্ছে কড়া বিল। অন্যদিকে, ইতিমধ্যেই এনটিএর ৪৭ জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


