...
...
Next Story

NEET 2026 Question Paper Leak Update: 'ভুল থেকেও শিক্ষা নেয়নি', নিটের প্রশ্নফাঁসে বিরক্ত সুপ্রিম কোর্ট, NTA তোলার দাবি

NEET 2026 Question Paper Leak Update: 'ভুল থেকেও শিক্ষা নেয়নি', নিটের প্রশ্নফাঁসে বিরক্ত সুপ্রিম কোর্ট। ২০২৬ সালের নিট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে হবে নিট।

Published on: May 25, 2026, 13:47:59 IST
Advertisement

NEET 2026 Question Paper Leak Update: নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চূড়ান্ত বিরক্তিপ্রকাশ করল সুপ্রিম কোর্ট। মৌখিকভাবে অত্যন্ত কড়া ভাষায় শীর্ষ আদালত আক্ষেপ প্রকাশ করে জানিয়েছে যে নিটের (সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা) আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অতীতের ভুল থেকে কোনও শিক্ষা নেয়নি। বিচারপতি পিএস নরসীমা বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ওরা (এনটিএ) ভুল থেকে শিক্ষা নেয়নি। আমরা সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ জারি করেছিলাম। যা গ্রহণ করা হয়েছিল।’

NTA তুলে দেওয়া হোক, সওয়াল সুপ্রিম কোর্টে

নিটের প্রশ্নফাঁসের মামলায় বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নিটের প্রশ্নফাঁসের মামলায় বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর যে মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছে, তা ২০২৬ সালের নিট বাতিলের প্রেক্ষিতে দায়ের করা হয়েছে। একগুচ্ছ মামলা দায়ের করা হয় নিট পরীক্ষা নিয়ে। সেরকমই একটি পিটিশনে ইউনাইটেড ডক্টরস ফ্রন্টের তরফে তরফে আর্জি জানানো হয়, পদ্ধতিগত ব্যর্থতা'-র কারণে এনটিএকে অবিলম্বে বিলুপ্ত করে দেওয়া হোক। অর্থাৎ তুলে দেওয়া হোক এনটিএ।

আরও পড়ুন: NEET 2026 Question Paper Leak: ফিজিক্সে মাত্র ৯, বাবা ১০ লাখে কিনেছিল নিটের প্রশ্নপত্র; ‘ডাক্তার’ হতে চায় ঋষি

সেইসঙ্গে ওই সংগঠনের তরফে দাবি করা হয় যে সংসদ প্রণীত আইনের মাধ্যমে একটি বিধিবদ্ধ জাতীয় পরীক্ষা সংস্থা গঠন করা হোক। যেটির সুনির্দিষ্ট আইনি ক্ষমতা এবং স্বচ্ছতার মানদণ্ড থাকবে। সরাসরি জবাবদিহিতা থাকবে আইনসভার কাছে। আবার জাতীয়স্তরের আসন্ন পরীক্ষাগুলির তদারকির জন্য আদালত-পর্যবেক্ষিত কমিটি গঠনেরও দাবি তোলা হয়, যাতে এরকম প্রশ্নফাঁসের ঘটনা আটকানো যায়।

অপর একটি মামলা দায়ের করা হয় ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে। ওই সংগঠনের তরফে এনটিকেকে নতুনভাবে গঠন করা এবং আদালতের নজরদারিতে নতুন করে নিট পরীক্ষা আয়োজনের আর্জি জানানো হয়। সেইসঙ্গে ওই সংগঠনের তরফে আর্জি জানানো হয়, নিট পরীক্ষার সঙ্গে বারবার আপস করে সংবিধানের ১৪ এবং ২১ অনুচ্ছেদের লঙ্ঘন করা হচ্ছে। প্রায় ২৩ লাখ পড়ুয়ার জীবনে বিরূপ প্রভাব পড়ছে। এনটিএর মতো একটি সংস্থা বর্তমানে সরাসরি সংসদের নজরদারি বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) অডিটের আওতার বাইরে থেকে দেশের এত বড় একটি পরীক্ষা পরিচালনা করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe