...
...
Next Story

Virat Kohli on winning IPL 2025: 'কখনও ভাবিনি যে এই দিনটা আসবে, বাচ্চার মতো ঘুমাব', IPL জিতে কেঁদে ফেললেন বিরাট!

কখনও ভাবিনি যে এই দিনটা আসবে - আইপিএল জিতে আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। তিনি বললেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) নিজের তারুণ্যটা উজাড় দিয়েছেন। নিজের সেরা সময়টা দিয়েছেন। আর নিজের অভিজ্ঞতা দিয়েছেন।

Published on: Jun 3, 2025, 23:44:29 IST
By | Written by
Prefer HTon Google
Advertisement

আঠারো বছরের অপেক্ষা - আর সেই অপেক্ষার শেষে আইপিএল জিতে আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। মাঠের মধ্যেই কেঁদে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা। মাথা নীচু করে মাঠে মাথা ঠেকিয়ে সমস্ত আবেগ উজাড় করে দিলেন। উচ্ছ্বাসে ফেটে পড়ে লাফিয়ে ফিল সল্টের কোলে উঠে গেলেন। আলিঙ্গন করলেন বাকি সতীর্থদের। জড়িয়ে ধরলেন এবি ডি'ভিলিয়ার্স, ক্রিস গেইলদের মতো আরসিবির কিংবদন্তিদের। আর সেই আবেগের বিস্ফোরণের মধ্যেই বিরাট বলে দিলেন, কখনও ভাবতে পারেননি যে এই দিনটা আসবে - তিনিও আইপিএল জিতবেন।

‘RCB-কে তারুণ্য, সেরা ও অভিজ্ঞতা দিয়েছি’, বললেন বিরাট

আইপিএল জিতে আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। (ছবি সৌজন্যে এক্স)
আইপিএল জিতে আবেগে ভেসে গেলেন বিরাট কোহলি। (ছবি সৌজন্যে এক্স)

মঙ্গলবার রাতে আইপিএল জয়ের পরে সরকারি সম্প্রচারকারী সংস্থায় আরসিবির তারকা বলেন, ‘এই জয়টা যতটা দলের জন্য ততটা ফ্যানদের জন্য। ১৮টা বছর হয়ে গিয়েছে। আমি এই দলটাকে আমার তারুণ্য, নিজের সেরা সময়টা এবং নিজের অভিজ্ঞতা দিয়েছি। প্রতিটি মরশুমে জেতার চেষ্টা করেছি। এই দলটাকে নিজের শক্তির প্রতিটা বিন্দু দিয়েছি। আর শেষপর্যন্ত যে এই দিনটা এসেছে, তা অবিশ্বাস্য লাগছে। কখনও ভাবিনি যে এই দিনটা আসবে।'

আরও পড়ুন: বিরাটের ছোঁয়া পেল IPL, ১৮-র উপাখ্যানে প্রথমবার চ্যাম্পিয়ন RCB, চোখে জল কোহলির

‘RCB-র প্রতি অনুগত থেকেছি’, বললেন বিরাট

সেই রেশ ধরে আরসিবি এবং বেঙ্গালুরুর প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দেন বিরাট। তিনি বলেন, 'সত্যি কথা বলতে এটা আমাদের কেরিয়ারের সেরা জয়ের মধ্যে থাকবে। আমি শেষ ১৮ বছরে নিজের সবকিছু দিয়েছি। যাই হয়ে যাক কেন, আমি এই দলটার প্রতি অনুগত দেখেছি। এমন কয়েকটি মুহূর্ত গিয়েছে, যেখানে আমি অন্য কিছু ভেবেছি। কিন্তু আমি এই দলটার প্রতি অনুগত থেকেছি। আমি ওদের (আরসিবি) সঙ্গে দাঁড়িয়ে থেকেছি। ওরা আমার সঙ্গে দাঁড়িয়ে থেকেছে।'

বিরাট আরও বলেন, ‘আমি সবসময় ওদের (আরসিবি) হয়ে (আইপিএল) জিততে চেয়েছি। অন্য কারও হয়ে জেতার থেকে ওদের (আরসিবি) হয়ে জয়ের বিষয়টা আমার কাছে অত্যন্ত স্পেশাল। কারণ আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে আছে। আমার আত্মা বেঙ্গালুরুর হয়ে জড়িয়ে আছে। আর আমি যেমনটা বলেছিলাম, আমি যতদিন আইপিএল খেলব, ততদিন এই দলটার হয়েই খেলব।’ সেইসঙ্গে আরসিবি তারকা বলেন, 'আজ রাতে আমি বাচ্চার মতো ঘুমাব।’

আরও পড়ুন: ‘রান-আউট’ থেকে ওয়াইড- শেষ বলে চরম নাটক, ১ উইকেটে জিতে ODI-তে ইতিহাস নেপালের

আইপিএল চ্যাম্পিয়নদের সম্পূর্ণ তালিকা

১) ২০০৮ সাল: রাজস্থান রয়্যালস।

২) ২০০৯ সাল: ডেকান চার্জাস।

৩) ২০১০ সাল: চেন্নাই সুপার কিংস।

৪) ২০১১ সাল: চেন্নাই সুপার কিংস।

৫) ২০১২ সাল: কলকাতা নাইট রাইডার্স।

৬) ২০১৩ সাল: মুম্বই ইন্ডিয়ান্স।

৭) ২০১৪ সাল: কলকাতা নাইট রাইডার্স।

৮) ২০১৫ সাল: মুম্বই ইন্ডিয়ান্স।

৯) ২০১৬ সাল: সানরাইজার্স হায়দরাবাদ।

১০) ২০১৭ সাল: মুম্বই ইন্ডিয়ান্স।

১১) ২০১৮ সাল: চেন্নাই সুপার কিংস।

১২) ২০১৯ সাল: মুম্বই ইন্ডিয়ান্স।

১৩) ২০২০ সাল: মুম্বই ইন্ডিয়ান্স।

১৪) ২০২১ সাল: চেন্নাই সুপার কিংস।

১৫) ২০২২ সাল: গুজরাট টাইটানস।

১৬) ২০২৩ সাল: চেন্নাই সুপার কিংস।

১৭) ২০২৪ সাল: কলকাতা নাইট রাইডার্স।

১৮) ২০২৫ সাল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe