Noida Workers Protest Update: নয়ডায় বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভে পাক যোগ? ধৃত ৩০০, চলছে তদন্ত

নয়ডা শ্রমিক বিক্ষোভের ঘটনায় ঘটনায় ৩০০ জনের মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। নয়ডার প্রায় ৮০ জায়গায় একযোগে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। পাথর ছোড়ার ঘটনা ঘটে। নয়ডার ফেজ ২ এবং সেক্টর ৬৩-তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। 

Published on: Apr 14, 2026 11:02 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেতন বৃদ্ধির দাবি জানিয়ে গত ১৩ এপ্রিল নয়ডার রাস্তা অবরোধ করে প্রায় ৪০ হাজার শ্রমিক। সেই ঘটনায় ৩০০ জনের মতো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। নয়ডায় এই বিক্ষোভের জেরে গুরুত্বপূর্ণ সব সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। নয়ডার প্রায় ৮০ জায়গায় একযোগে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। পাথর ছোড়ার ঘটনা ঘটে। নয়ডার ফেজ ২ এবং সেক্টর ৬৩-তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। এই পরিস্থিতিতে বিক্ষোভের সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Security personnel in Noida on Monday. (Sunil Ghosh/HT) (HT_PRINT)
Security personnel in Noida on Monday. (Sunil Ghosh/HT) (HT_PRINT)

উল্লেখ্য, হরিয়ানা সরকার সম্প্রতি ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে। এরপরই উত্তরপ্রদেশের নয়ডাতে বেতন বৃদ্ধির দাবিতে পথে নামেন হাজার হাজার শ্রমিক। বিক্ষোভের মুখে আজ, ১৪ এপ্রিল উত্তরপ্রদেশ সরকারও ন্যূনতম বেতন বৃদ্ধি করেছে। তবে এই হিংসাত্মক বিক্ষোভ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়ে চলে যায়। এরপর কিছু ‘বহিরাগত’ নয়ডায় অশান্তি উস্কে দেওয়ার চেষ্টা করেছিল।

গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনার লক্ষ্মী সিং বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে চলে যায়। এরপরে জেলার বাইরে থেকে একটি দল আসে নয়ডার সীমান্তবর্তী এলাকাগুলোতে। তারা উত্তেজনা সৃষ্টি করে এবং সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টায় ঘোরাঘুরি করতে শুরু করে। আমরা এই দলের কয়েকজন সদস্যকে হেফাজতে নিয়েছি এবং বাকিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শনাক্ত করার চেষ্টা করছি।' এদিকে উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর বলেছেন, নয়ডার অস্থিরতার ঘটনায় পাকিস্তানের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সন্ত্রাস-সংক্রান্ত মামলায় একাধিক গ্রেফতারি হয়েছে। এই আবহে কোনও জঙ্গি যোগ এই হিংসাত্মক বিক্ষোভের নেপথ্যে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More