SIR effect on Indian Citizenship: এসআইআর মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেটার প্রেক্ষিতে আজ রায়দান করেছে শীর্ষ আদালত। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের এসআইআর করার অধিকার বহাল রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এসআইআর করার অধিকায় আছে কমিশনের। যা নির্ভুল ভোটার তালিকার লক্ষ্যে একটি পদক্ষেপ।সেইসঙ্গে নাগরিকত্ব নিয়ে একাধিক মন্তব্য করেছে শীর্ষ আদালত।
SIR মামলায় সুপ্রিম কোর্ট কী কী মন্তব্য করল?

১) সুপ্রিম কোর্ট বলেছে, যদি ভোটার তালিকায় কোনও নাগরিকের নাম না থাকে, সেটার অর্থ এই নয় যে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং ওই ঘটনা তাঁর নাগরিকত্ব যাচাই করার নাগরিকত্ব যাচাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অক্ষমতাকেই তুলে ধরে।
২) শীর্ষ আদালত বলেছে, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করার অধিকায় আছে নির্বাচন কমিশনের।
৩) সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সাংবিধানিক লক্ষ্য আছে, তার সঙ্গে এসআইআরের সরাসরি যোগ আছে।
আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
{{/usCountry}}আরও পড়ুন: Mamata Banerjee FIR: 'হিন্দু হিসেবে রিস্ক লাগছিল...', মমতার বিরুদ্ধে দায়ের FIR, বিস্ফোরক আইনজীবী
{{/usCountry}}৪) শীর্ষ আদালত জানিয়েছে, যদি কোনও ক্ষেত্রে কমিশন মনে করে যে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার শর্ত পূরণ করতে পারছেন না, তাহলে আইন মোতাবেক বিচারের জন্য ভারত সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে তাঁকে পাঠিয়ে দেবে। কমিশনের এক্তিয়ার নির্বাচনী ক্ষেত্রে আছে। নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমিশনের এক্তিয়ারের মধ্যে নেই।
৫) সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর জনপ্রতিনিধিত্ব আইনের বিরোধী নয়। বরং, ২১ (৩) ধারা প্রদত্ত সুনির্দিষ্ট বিধিবদ্ধ কাঠামোর মধ্যে ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক নির্দেশকে কার্যকর করে। সুতরাং এটা বলা যায় না যে কমিশন নিজের বিধিবদ্ধ ক্ষমতার বাইরে গিয়ে কোনও কাজ করেছে।