...
...
Next Story

India Bangladesh: ‘বাংলাদেশের জনগণের…’, হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা পর্বের পর মুখ খুলল দিল্লি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘিরে বাংলাদেশের বুক থেকে উঠে আসছে একের পর এক তথ্য। ইতিমধ্যেই শেখ হাসিনার হস্তান্তর চেয়ে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। এরই মাঝে মুখ খুলল ভারত।

Published on: Nov 17, 2025, 17:57:58 IST
Advertisement

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে। এখানেই শেষ নয়। বাংলাদেশ, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে একটি চিঠিও লিখছে। এদিকে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ভারতের তরফে মুখ খুলল বিদেশমন্ত্রক।

শেখ হাসিনা  (Photo by Ed JONES / AFP) (AFP)
শেখ হাসিনা (Photo by Ed JONES / AFP) (AFP)

বাংলাদেশে জনতা-ছাত্র অভ্যুত্থানের পর গত ২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাঁকে ভারতের কাছ থেকে হস্তান্তরের আর্জি জানিয়ে নয়া দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা, বলে দাবি বাংলাদেশের ইউনুস সরকারের। আবেদনে নরেন্দ্র মোদী সরকারকে ইউনুস, সরকার মনে করিয়েছে প্রত্যর্পণ চুক্তির কথাও! এই খবরের মাঝেই, নরেন্দ্র মোদী সরকারের তরফে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের দফতর একটি বিবৃতি জারি করে। ভারতের তরফে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘিরে সেই বিবৃতিতে বলা হয়েছে,' ভারত নজর রেখেছে, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালের তরফে শেখ হাসিনাকে দেওয়া রায়ের দিকে। ভারত, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ , যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা।'

( ‘বলা হয়েছে বাবাকে দেওয়া কিডনি নোংরা’, বিস্ফোরক লালুকন্যা রোহিণী, পাশে দাঁড়ালেন ভাই তেজপ্রতাপ, ঠিক কী ঘটল?)

( দিল্লি বিস্ফোরণ তদন্তে NIAর বড় সাফল্য! এবার জালে কে? উমরের কনট্যাক্ট লিস্ট থেকে হদিশ মিলল আর কার?)

এর আগে, বাংলাদেশের ইউনুস সরকারের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।’ বিবৃতির শেষপর্বে ভারতকে মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার ইতিমধ্যেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক’ বলে বিবৃতি দিয়েছে। পাশাপাশি দেশের সকলকে শান্ত ও সংযত থাকতে নির্দেশ দিয়েছে ইউনুস প্রশাসন। এদিকে, ভারতের কাছে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতি বার্তা দিয়ে বলা হয়েছে, তাতে বলা হয়েছে,'অন্য যেকোনো দেশ কর্তৃক মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত এই ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে অত্যন্ত অ-বন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা।' শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছে। আর তাঁদের হস্তান্তরের জন্য ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe