Indo Nepal Border: ‘তৃতীয় পক্ষের ভূমিকার…’,সীমান্ত ইস্যুতে নেপালের PMর বক্তব্যের পর কাঠমান্ডুকে হাওয়া বুঝিয়ে দিল দিল্লি

নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভারত স্পষ্ট করে দিল নিজের অবস্থান।

Published on: Jun 02, 2026 7:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই নেপালের সংসদে সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভারত ও নেপালের সীমান্ত ইস্যুতে একটি মন্তব্য করেন। সেখানে তিনি বিষয়টির সমাধানে তৃতীয় পক্ষের ভূমিকার কথা তোলেন। আর সেই ইস্যুতেই এবার মুখ খুলল দিল্লি।

রণধীর জয়সোয়াল। (@MEAIndia)
রণধীর জয়সোয়াল। (@MEAIndia)

ভারতের বিদেশমন্ত্রকের তরফে এদিন মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত-নেপাল সীমান্ত বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং এ বিষয়ে নেপালের বিদেশ দফতরের দেওয়া পরবর্তী বিবৃতি আমরা দেখেছি।’ রণধীর জয়সোয়াল স্পষ্ট করেছেন যে, ভারত-নেপাল সীমান্তের প্রায় ৯৮ শতাংশ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং গন্ডক নদীর গতিপথ পরিবর্তনের মতো কারণবশত কেবল কয়েকটি অংশ অমীমাংসিত রয়েছে। তিনি সাফ বলেন, ‘এছাড়াও, সীমান্তের চিহ্নিত অংশগুলিতে আন্তঃসীমান্ত দখল এবং নো-ম্যানস ল্যান্ডে অনধিকার প্রবেশের ঘটনা রয়েছে, যেগুলোর বর্তমানে যৌথভাবে মানচিত্র তৈরি করা হচ্ছে।’ জয়সওয়াল আরও বলেন যে, সীমান্ত-সংক্রান্ত সকল বিষয় সমাধানের জন্য উভয় দেশ দ্বিপাক্ষিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, ‘সীমান্ত সংক্রান্ত সকল বিষয় মোকাবিলার জন্য আমরা দ্বিপাক্ষিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। সংশ্লিষ্ট সকলের কাছে এটি স্পষ্ট থাকা উচিত যে, ভারত ও নেপালের মধ্যের দ্বিপাক্ষিক বিষয়ে কোনও তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।’

রবিবার নেপালের সংসদে দেওয়া ভাষণে সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ যুক্তি দেন যে, এ বিষয়ে ব্রিটেনের ভূমিকা থাকা উচিত, কারণ এই সীমান্ত সমস্যার মূল ঔপনিবেশিক যুগ থেকে প্রোথিত। তিনি বলেন, ‘যেহেতু এই সমস্যাটি ব্রিটিশ ভারত এই অঞ্চল ত্যাগ করার সময় থেকে চলে আসছে, তাই আমাদের মতে এই বিষয়ে ইংল্যান্ডের হস্তক্ষেপ করা উচিত।’ এরপরই ভারত তার অবস্থান সাফ জানান দিয়ে দেয়।

এছাড়াও পাকিস্তান ও ইউরোপিয় ইউনিয়নের জারি করা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি এবং এতে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত উল্লেখ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, ভারত এই অযাচিত মন্তব্য প্রত্যাখ্যান করছে এবং পুনর্ব্যক্ত করেছে যে এই অঞ্চলটি সম্পূর্ণরূপে একটি অভ্যন্তরীণ বিষয়।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More