Putin on India: ‘যদি US রাশিয়ার জ্বালানি কিনতে পারে, তাহলে ভারত কেন নয়’, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা দিলেন পুতিন

ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্র নেতা এই মন্তব্য করেন।

Published on: Dec 4, 2025, 23:03:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্য ভারতের সফরে এসেছেন। এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতেরও কেন একই সুযোগ থাকবে না?

‘যদি US রাশিয়ার জ্বালানি কিনতে পারে, তাহলে ভারত কেন নয়’, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা দিলেন পুতিন (Sputnik/Alexander Kazakov/Pool via Reuters)
‘যদি US রাশিয়ার জ্বালানি কিনতে পারে, তাহলে ভারত কেন নয়’, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা দিলেন পুতিন (Sputnik/Alexander Kazakov/Pool via Reuters)

ভারতের রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রনেতা এই মন্তব্য করেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি সম্পদ কেনার বিষয়টি আমি উল্লেখ করতে চাই এবং ইতিমধ্যে একবার প্রকাশ্যে উল্লেখ করেছি যে, যুক্তরাষ্ট্র নিজেই এখনও তার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কিনে নেয়।’

সদ্য ২৭ ঘণ্টার ঝটিকা সফরে ভারতে এসেছেন পুতিন। তাঁর যুক্তি ,যে আমেরিকা যদি তার চুল্লিগুলির জন্য ইউরেনিয়াম কেনে তবে ভারতেরও একই সুযোগ থাকা উচিত। পুতিন বলছেন, ‘এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত চুল্লিগুলির জন্য জ্বালানি, ইউরেনিয়ামও। আমেরিকার যদি আমাদের জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতেরও কেন সেই সুযোগ থাকবে না?’

( Humayun on Mamata: ‘বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে…’, ফুঁসে উঠলেন হুমায়ুন, মমতাকে নিয়ে কী বললেন?)

( Putin latest:ভারতে পুতিন! সফরের দিনে কুদানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্টে বোমা হানার হুমকি, ২০১৮র ঘটনায় রুশকে বড় ধাক্কা UKর)

( Anti India Message in Bangladesh ‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!)

রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগস্টে মোট শুল্ক ৫০% বাড়িয়েছিল আমেরিকা। ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে পুতিন বলেন, ‘তিনি (ট্রাম্প) সরল বিশ্বাসে কাজ করছেন, আমার ধারণা। তিনি তাঁর নিজস্ব নীতি অনুসরণ করেন এবং তার উপদেষ্টা রয়েছে…।’ তিনি আরও বলেন, রাশিয়া এ ধরনের অনুশীলন অনুসরণ করে না, ভবিষ্যতেও তা করার ইচ্ছাও নেই। তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এর সাথে ঝুঁকি রয়েছে, তবে কোন অর্থনৈতিক নীতি গ্রহণ করা হবে তা সিদ্ধান্ত নেওয়া প্রতিটি দেশ এবং তার নেতৃত্বের পছন্দ। আমরা কখনও এই ধরনের অনুশীলনে জড়িত হইনি, এখনো করি না এবং ভবিষ্যতেও এটি করার কোনও ইচ্ছা নেই। আমাদের অর্থনীতি উন্মুক্ত। আমরা আশা করি, শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সব নিয়ম লঙ্ঘন সংশোধন করা হবে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More