Humayun on Mamata: ‘বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে…’, ফুঁসে উঠলেন হুমায়ুন, মমতাকে নিয়ে কী বললেন?

নতুন দল গড়ার হুঁশিয়ারি হুমায়ুনের!

Published on: Dec 4, 2025, 21:15:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৃহস্পতিবার তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন দলের হুমায়ুন কবির। এদিকে, বিদ্রোহী হুমায়ুনের সঙ্গে তৃণমূসের চরম সংঘাত বাঁধতেই দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়।এদিকে, বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুনকেও বিঁধতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও ছাড়লেন না হুমায়ুন কবির।

‘বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে…’, ফুঁসে উঠলেন হুমায়ুন, মমতাকে নিয়ে কী বললেন? (HT_PRINT)
‘বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে…’, ফুঁসে উঠলেন হুমায়ুন, মমতাকে নিয়ে কী বললেন? (HT_PRINT)

এদিন ক্ষোভের সুর চড়া করে মমতাকে নিয়ে হুমায়ুন কবির বলেন,' যখন তিনি প্রথম ক্ষমতায় আসেন, তখন তিনি ১৮২টি আসন পেয়েছিলেন…আমাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল... কেন ১২-১৩ বছর ধরে আমার সাথে এমন করা হয়েছিল? কেন আমাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল?' এরই সঙ্গে হুমায়ুন কবির বলেন,'আজ, মুখ্যমন্ত্রী মানুষের কাছ থেকে তহবিল নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেন, তারা দুর্গা পূজার জন্য তহবিল দেন। মুসলিম ধর্মগুরুদের ৩০০০ টাকা ভাতা দেওয়া হয়, সমস্ত ভাতা একত্রিত করে ৫৪,০০০ টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতি বছর কমিটিগুলিকে(পুজো কমিটি) ১,১০,০০০ টাকা দেওয়া হয়। তিনি আরএসএসের কাজ করছেন।' এছাড়াও সাংবাদিকদের তিনি বলেন,' এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডায়রেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাব।'

( Anti India Message in Bangladesh ‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!)

( Putin Security News: 'চার চাকার দুর্গ' উড়িয়ে আনছেন পুতিন! তাঁর খাওয়া ঘিরে কোন নিরাপত্তার নিয়ম রয়েছে?)

( Putin latest:ভারতে পুতিন! সফরের দিনে কুদানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্টে বোমা হানার হুমকি, ২০১৮র ঘটনায় রুশকে বড় ধাক্কা UKর)

( SIR আবহে শতাধিক বাংলাদেশি গত কয়েক মাসে ওপার বাংলায় ফিরেছেন! কী বলছে বিএসএফ?)

এছাড়াও রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে হুমায়ুন কবির বলেন,'মুখ্যমন্ত্রীকে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে হবে। ২০২৬ সালে, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন না, শপথ গ্রহণ করবেন না এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হবেন।' পাশাপাশি তিনি নতুন দল গড়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এর আগে, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মজসিদ তৈরি করার ডাক দিয়ে কিছুদিন আগে খবরের শিরোনাম কাড়েন হুমায়ুন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এই পদক্ষেপ করে ৪ ডিসেম্বর। হুমায়ুন বলছেন,'আমি ২২ ডিসেম্বর একটি নতুন দল ঘোষণা করব এবং (পশ্চিমবঙ্গ নির্বাচনে) ১৩৫টি বিধানসভা আসনে প্রার্থী দেব। আমি বিজেপি এবং তাদের (তৃণমূল) উভয়ের বিরুদ্ধেই লড়ব। তারা যা খুশি করতে পারে।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More