...
...
Next Story

Advocate on Sheikh Hasina: হাসিনার সঙ্গে কি যোগাযোগ আছে? বাংলাদেশে তাবড় সিনিয়র আইনজীবীকে বিস্ফোরক প্রশ্ন, বললেন…

শেখ হাসিনার বিরুদ্ধে চলা গুমের অভিযোগে দুটি মামলায় এবার স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করবেন আইনজীবী পান্না।

Published on: Nov 25, 2025, 08:24:44 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানের জেরে সেদেশ রাতারাতি ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই কোমর কষছে ঢাকা। তারা হাসিনাকে ফিরে পেতে ভারতের কাছে ফের চিঠিও পাঠিয়েছে। এদিকে, মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগের মামলায় বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইবুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। ‘পলাতক’ আখ্যা পাওয়া হাসিনাকে ফিরে পেতে মরিয়া বাংলাদেশের ইউনুস সরকার। এরই মাঝে শেখ হাসিনার পক্ষে সওয়ার করার বিষয়ে নিয়োজিত হয়েছেন সেদেশের সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এইচএএম জহিরুল ইসলাম খান (পান্না)। তাঁরই কাছে সদ্য গিয়েছিল সাংবাদিকদের এক বিস্ফোরক প্রশ্ন।

হাসিনার সঙ্গে কি যোগাযোগ আছে?বাংলাদেশে  সিনিয়র আইনজীবীকে বিস্ফোরক প্রশ্ন, বললেন…
হাসিনার সঙ্গে কি যোগাযোগ আছে?বাংলাদেশে সিনিয়র আইনজীবীকে বিস্ফোরক প্রশ্ন, বললেন…

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে চলা গুমের অভিযোগে দুটি মামলায় এবার স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করবেন আইনজীবী পান্না। সদ্য, রবিবার ডিফেন্স কাউন্সেল সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১২ নম্বর ধারার ১ নম্বর উপধারা অনুসারে তাঁকে নিয়োগ করা হয়। বাংলাদেশের আইনের ওই উপধারায় বলা হয়েছে, একজন অভিযুক্তকে কোনও আইনজীবী যদি প্রতিনিধিত্ব না করেন, ট্রাইব্যুনাল মামলার যেকোনও পর্যায়ে সরকারি খরচে সেই অভিযুক্তের পক্ষে একজন আইনজীবী নিয়োজিত হতে পারবেন। এদিকে, বাংলাদেশের সিনিয়র আইনজীবী হিসাবে সমাদৃত আইনজীবী পান্না এককালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়েছেন বলে জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘আমি একজন ফ্রিডম ফাইটার। একাত্তরে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাঁর আহ্বানে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তাঁর কন্যা (শেখ হাসিনা) উইদাউট প্রপার ডিফেন্স, আগেও প্রপার ডিফেন্স ছিলেন। আমি কাউকে ছোট করছি না।’

( SIR Enumeration Form: এসআইআর বাংলায় এখনও পর্যন্ত বাদ পড়ছে কত লাখ নাম?এনুমারেশন ফর্ম EC পোর্টালে উঠেছে কি না,দেখুন এভাবে)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe