Onion Prices Latest Update: ১ বছরে দাম ৫৯% বেড়েছে! বাজার 'ঠান্ডা' চালানো হচ্ছে ‘পেঁয়াজ এক্সপ্রেস’, কোথায়?
Onion Prices Latest Update: গত এক বছরে সর্বভারতীয় স্তরে গড়ে খুচরো বাজারে পেঁয়াজের দাম ৫৯ শতাংশ বেড়েছে। আর সেই পরিস্থিতিতে বাজার 'ঠান্ডা' করতে আসছে ‘পেঁয়াজ এক্সপ্রেস’। পেঁয়াজ স্পেশাল ট্রেন পৌঁছাবে বিভিন্ন জায়গায়। কেন্দ্রের আশ্বাস, পর্যাপ্ত পেঁয়াজ আছে।
Onion Prices Latest Update: পেঁয়াজের দাম কমাতে 'কান্দা এক্সপ্রেস' চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন যে পেঁয়াজের সরবরাহ বাড়ানো এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য মহারাষ্ট্রের নাসিক থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে 'কান্দা এক্সপ্রেস' চালানো হবে। ইতিমধ্যে ওইসব ট্রেনে পেঁয়াজ তোলার কাজ চলছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে পেঁয়াজ বহনকারী 'কান্দা এক্সপ্রেস'।
প্রাথমিকভাবে কোথায় কোথায় যাবে 'কান্দা এক্সপ্রেস'?
তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে চেন্নাই, মাদুরাই, দিল্লি, এর্নাকুলাম এবং গুয়াহাটি - এই পাঁচটি প্রধান কেন্দ্রে পেঁয়াজ সরবরাহ করা হবে এবং পরবর্তীতে বাজারের চাহিদার উপর ভিত্তি করে আরও গন্তব্য যুক্ত করা হবে।’
খুচরো বাজারে দাম বেড়েছে ৫৯ শতাংশ, পাইকারিতে ৬৯%
আর কেন্দ্রের তরফে এমন একটা সময় সেই মন্তব্য করা হয়েছে, যখন সরকারি পরিসংখ্যানেই উঠে এসেছে যে খুচরো বাজারে এক বছরেই পেঁয়াজের সর্বভারতীয় গড় দাম বড়েছে ৫৯ শতাংশ। গত বছর ২৪ অগস্ট যেখানে এক কেজির দাম ছিল ২৭.৩৭ টাকা, সেখানে বেড়ে ৪৩.৫৩ টাকায় পৌঁছে গিয়েছে। একইভাবে গড় পাইকারি মূল্য বেড়েছে ৬৮ শতাংশ। গত বছর দাম ছিল ২১.২৩ টাকা। এবার সেটা ৩৫.৫৮ টাকায় ঠেকেছে।
খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫ টাকা
আর সোমবার কলকাতার খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৫৩ টাকা। দিল্লি এবং চেন্নাইয়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে যথাক্রমে ৫৫ টাকা এবং ৬০ টাকার খরচ হচ্ছে। সেই আবহে নাসিকে যে পেঁয়াজ আছে, তা রেলের মাধ্যমে বিপুল পরিমাণে প্রাথমিকভাবে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। যা পাইকারির পাশাপাশি খুচরো বাজারেও যাবে। আর ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া (এনসিসিএফ) এবং নাফেদের মতো সংস্থার মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করা হবে।
সেইসঙ্গে কেন্দ্রীয় সচিব জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সরকার দামের ওপর কড়া নজর রাখছে। সেই রেশ ধরেই চালু করা হয়েছে ‘কান্দা এক্সপ্রেস’। যা ২০২৪-২৫ অর্থবর্ষ এবং ২০২৫-২৬ অর্থবর্ষেও চলেছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


