Pakistan minister after Israel threat: ইজরায়েলের হুঁশিয়ারির পরে কি ব্যাকফুটে পড়ে গেল পাকিস্তান? বেঞ্জামিন নেতানিয়াহুদের কড়া হুংকারের মুখে চাপে পড়ে গেল ইসলামাবাদ? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ তড়িঘড়ি ইজরায়েল-বিরোধী টুইট ডিলিট করে দেওয়ার পরে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠকের আবহেই পাকিস্তানের মন্ত্রী ইজরায়েলের বিরুদ্ধে এরকম মন্তব্য করেছেন, তা ভালোভাবে নেয়নি তেল আভিভ। বরং ‘জঙ্গিদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়। একইভাবে মার্কিন আইনপ্রণেতারাও তুমুল সমালোচনা করেছেন পাকিস্তানের।
যেন নরকে পুড়ে যায়, ইজরায়েলকে নিশানা পাক মন্ত্রীর
আর সেই যাবতীয় সমালোচনার সূত্রপাত হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের পরে। আসিফ বলেন, ‘ইজরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, সেইসময় লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল। প্রথমে গাজায়, তারপর ইরানে, এখন লেবাননে। রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে যাঁরা ইউরোপিয়ান ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য প্যালেস্তাইনের মাটিতে এই ক্যানসার দেশকে তৈরি করেছে, তাঁরা যেন নরকে পুড়ে যান।'
কড়া বার্তা ইজরায়েলের
সেই মন্তব্যের পরই ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়, ‘ইজরায়েলকে নিশ্চিহ্ন করার যে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তা অত্যন্ত নিন্দনীয়। এই বিবৃতিটি কোনও সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না। বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে নয় যে নিজেকে শান্তির জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করছে।’
আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
{{/usCountry}}আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র্যাঙ্ক? দিলেন টিপস
{{/usCountry}}আরও কড়া সুরে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা'র বলেন, 'শান্তি মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা একটি সরকারের পক্ষ থেকে করার এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী অপবাদকে ইজরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখছে। ইহুদি রাষ্ট্রকে ক্যানসারের মতো আখ্যা দেওয়া কার্যত সেটির বিনাশের আহ্বান জানানোরই নামান্তর। যাঁরা এর ধ্বংসের শপথ নেন, সেইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইজরায়েল আত্মরক্ষা করবে।'
‘এ এক পাগলামি…’, পাকিস্তানের নিন্দা মার্কিন আইনপ্রণেতার
আবার মার্কিন জশ গটহেইমার বলেন, ‘এ এক পাগলামি! পাকিস্তান যখন যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইহুদি ও ইজরায়েলকে লক্ষ্য করে জঘন্য বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন। এই সংবেদনশালী মুহূর্তে এ ধরনের ঘৃণ্য বক্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। এটা কূটনীতি নয় এবং এর অবশ্যই নিন্দা করা উচিত।’