Pakistan threat to Israel: ইজরায়েলকে' নরক বানিয়ে ছাড়ব, আমরা কাতার নই', হুমকি পাকিস্তানের, দম আছে আসলে?

ইজরায়েলকে নজিরবিহীন হুঁশিয়ারি দিল পরমাণু শক্তিধর পাকিস্তান। ‘আমরা কাতার নই, আমাদের সঙ্গে লাগতে এলে ফল হবে ভয়াবহ’ - পাকিস্তানের এই কড়া বার্তা কাঁপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

Published on: Mar 27, 2026, 10:58:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্য-প্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। তাতে নাক গলিয়ে বিশ্বের কাছে ‘শান্তিদূত’ হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান। সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ-সমর্থিত পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইরান বা বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের কোনও রাষ্ট্রদূতকে ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে ইজরায়েলকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইজরায়েল যেন মনে রাখে যে আমরা কাতার নই। যদি বিশ্বের কোনও প্রান্তে আমাদের কূটনীতিবিদদের কোনও ক্ষতি হয়, তাহলে ওদের ভয়াবহ পরিস্থিতি করে দেওয়া হবে। নরক বানিয়ে ছাড়ব।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

পাকিস্তানকে ‘দালাল’ বলে কটাক্ষ জয়শংকরের

​এমনিতে পাকিস্তান যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলানোর চেষ্টা করছে, তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান যে 'দূত' হওয়ার চেষ্টা করছে, তা নিয়ে ইসলামাবাদকে কটাক্ষ করল ভারত। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, বুধবার সর্বদলীয় বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন যে 'পাকিস্তানের মতো দালাল দেশ' হিসেবে কাজ করবে না ভারত। আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এখনও আছে।

আরও পড়ুন: India Govt on Lockdown Chances: আজ থেকেই লকডাউন ভারতে? মোদীর বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রের

পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক

পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তারইমধ্যে ইরান-আমেরিকার যুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছে বিরোধীরা। বুধবার সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, এই বৈঠকেও বিরোধী নেতারা অভিযোগ তোলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: India-Bangladesh Relation: পাকের গণহত্যা নিয়ে তারেক সবর হওয়ার পরই ভারত-সম্পর্ক ভালো করার বার্তা বাংলাদেশের

মোদী কী বলেছেন ট্রাম্পকে?

বিরোধীদের প্রশ্নের মুখে জয়শংরপ পরিষ্কার করে দেন, ভারত এই ধরনের মধ্যস্থতাকারী ভূমিকায় বিশ্বাসী নয় এবং নিজেদের কূটনীতিকে কোনওভাবেই লেনদেন ভিত্তিক ‘ব্রোকারেজ’-এ পরিণত করবে না। তিনি আরও বলেন, এই ধরনের ভূমিকায় পাকিস্তানের অংশগ্রহণ নতুন নয়। ১৯৮১ সাল থেকেই ওয়াশিংটন-তেহরান যোগাযোগে পাকিস্তানকে ব্যবহার করা হয়ে আসছে। পাশাপাশি, ভারতের নিষ্ক্রিয়তা নিয়ে ওঠা বিরোধীদের সমালোচনার জবাবে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে এই যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে হবে এবং এই সংঘাত সব পক্ষেরই ক্ষতি করছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More