India Govt on Lockdown Chances: আজ থেকেই লকডাউন ভারতে? মোদীর বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রের
আজ থেকেই লকডাউন ভারতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের আগেই বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। আজ সন্ধ্যা ছ'টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
আজ থেকেই ভারতে লকডাউন হচ্ছে? এবার কি ‘এনার্জি লকডাউন’ হবে ভারতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইপ্রোফাইল বৈঠকের আগেই সেই জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, যে জল্পনা ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। এরকম কোনও প্রস্তাব বিবেচনাও করে দেখা যাচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ‘ভারতে লকডাউন নিয়ে যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ভারত সরকারের বিবেচনায় এমন কোনও প্রস্তাব নেই।’

জ্বালানি ও তেল লাগাতার পেয়ে যাবেন, আশ্বাস পুরীর
সেইসঙ্গে তিনি বলেছেন, 'বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ পরিবর্তনশীল। আমরা প্রতিনিয়ত জ্বালানি, জোগান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কী কী ঘটছে, তার উপরে ক্রমাগত নজর রেখে চলেছি। যাতে আমাদের নাগরিকরা বাধাহীনভাবে তেল, জ্বালানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের জোগান পেতে থাকেন, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বৈশ্বিক অস্থিরতার মুখেও ভারত লাগাতার স্থিতিস্থাপকতা প্রদর্শন করে চলেছে। আমরা সময়োপযোগী, সক্রিয় ও সমন্বয় বজার রেখে কাজ করে যাব।'
আজ সন্ধ্যায় মোদীর বৈঠক
আর পুরী যেদিন সেই ঘোষণা করেছেন, সেদিনই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা আছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, আজ সন্ধ্যা ছ'টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন। বাংলা-সহ ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন।
‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করার বার্তা দেবেন?
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী মূলত রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও পরিকল্পনা করবেন। কোভিড-কালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


