Pakistan Loss for India Trade Suspension: প্রায় ৩.৭৮ লাখ কোটি টাকার ক্ষতি হল পাকিস্তানের! দিচ্ছে ভারতে জঙ্গি হামলার মাশু
Pakistan Loss for India Trade Suspension: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফদের চাপ আরও বাড়ালেন বণিক উপদেষ্টা সংস্থার প্রধান। কারণ তিনি জানালেন, ভারতে পুলওয়ামা হামলার পরে বাণিজ্য স্থগিত হয়ে যাওয়ার মাশুল গুনেছে পাকিস্তান।
Pakistan Loss for India Trade Suspension: ভারতে জঙ্গি হামলায় মদত দেওয়ার মাশুল গুনতে হল পাকিস্তানকে। কারণ ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে ভারতের সঙ্গে ব্যবসা স্থগিত থাকায় ইসলামাবাদকে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৭৮ লাখ কোটি টাকা বা চার লাখ কোটি টাকার কাছাকাছি) ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করলেন পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের (পিআইবিসি) প্রধান নুর মহম্মদ কাসুরি।

'অনেক দূর থেকে কাঁচামাল ও উপকরণ আনায় খরচ বাড়ে পাকের'
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, একটি বিবৃতিতে পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান দাবি করেছেন যে ব্যবসা স্থগিত থাকায় বিভিন্ন পাকিস্তানি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনেক পথ অতিক্রম করে গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং উপকরণ আনতে হয়। তার ফলে পরিবহণের খরচ বৃদ্ধি পায়। সময়ও বেশি লাগে। তার জেরে পাকিস্তানি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কপাল পুড়েছে বলে জানিয়েছেন পিআইবিসির প্রধান।
'ওষুধ শিল্পে বছরে বাঁচত ৩ বিলিয়ন ডলার, বস্ত্রশিল্পে আরও বেশি'
তিনি দাবি করেছেন, ভারতে সহজলভ্য কাঁচামালের উপরে কার্যত পুরোপুরি নির্ভরশীল পাকিস্তানের ওষুধ শিল্প। ভারত থেকে যদি আমদানি করতে পারে, তাহলে বছরে দুই থেকে তিন বিলিয়ন ডলার মতো খরচ কমে যাবে। একইভাবে বস্ত্রশিল্পেও ধাক্কা খেয়েছে পাকিস্তান। ঘরোয়া বাজারে তুলার উৎপাদন কমে যাওয়ার মধ্যেই খরচ বেড়েছে হু-হু করে। ব্রাজিল, ইজিপ্ট, চিন, আমেরিকার মতো দেশ থেকে তুলা আমদানি করতে হওয়ায় বাড়তি প্রায় পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে।
সেইসঙ্গে তিনি দাবি করেছেন, চিনি, সার, সিমেন্ট, পেট্রোলজাত উপকরণ, লোহা, ইস্পাত, শাকসবজি এবং ভারী যন্ত্রপাতির মতো ক্ষেত্রে ভারতের যথেষ্ট উৎপাদন ক্ষমতা আছে। তারপরও অনেক দূর থেকে পাকিস্তানকে সেইসব জিনিস আমদানি করতে হয়েছে। সবমিলিয়ে ভারতীয় কৃষি ও শিল্পপণ্য কিনতে পারলে পাকিস্তানি ব্যবসা প্রতিষ্ঠানগুলির উৎপাদন ব্যয় কমে যেত বলে দাবি করেছেন পিআইবিসির চেয়ারম্যান।
তাঁর মতে, পাকিস্তানে যেভাবে তুলার উৎপাদন কমেছে এবং সেই পরিস্থিতিতে যেভাবে তুলা উৎপানকারী অঞ্চলগুলি আখের দিকে ঝুঁকেছে, তাতে বস্ত্রশিল্পে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ তুলা উৎপাদন পুনরুদ্ধারের লক্ষ্যে উন্নত কৃষিনীতি তৈরির আর্জি জানিয়েছেন।
ভারত-শ্রীলঙ্কার উদাহরণ দিলেন
সেই রেশ ধরে ইসলামাবাদের সামনে ভারত এবং শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের উদাহরণও পেশ করেছেন পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেইসময় আর্থিক সহায়তা করেছিল ভারত। সেটাই প্রমাণ করে যে কঠিন সময় কীভাবে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানো যায়।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


