Pakistani leader on India: ‘শেষ হয়ে যাবে’, ট্রাম্পের দেশের মাটি থেকে কাশ্মীর নিয়ে দিল্লিকে হুঁশিয়ারি পাক নেতার!

Pakistani senetor's threat to India:ভারতের বিরুদ্ধে মার্কিন মুলুকের বুক থেকে পাকিস্তানি সেনেটার রানা হাসানের এই হুমকি নিঃসন্দেহে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা।

Published on: May 21, 2026, 17:10:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বুকে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা হয়েছে পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড হামজা, অন্যদিকে, কাশ্মীর নিয়ে আমেরিকার বুক থেকে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারির সুর শোনা গেল পাকিস্তানি নেতা রানা হাসানের মুখে। যদিও রানার ভাষণটি, হামজার মৃত্যুর আগেই এসেছে কিনা, তা নিয়ে চর্চা রয়েছে। ভারতের বিরুদ্ধে মার্কিন মুলুকের বুক থেকে পাকিস্তানি সেনেটার রানা হাসানের এই হুমকি নিঃসন্দেহে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা।

‘শেষ হয়ে যাবে’, ট্রাম্পের দেশ থেকে কাশ্মীর নিয়ে দিল্লিকে হুঁশিয়ারি পাক নেতার!
‘শেষ হয়ে যাবে’, ট্রাম্পের দেশ থেকে কাশ্মীর নিয়ে দিল্লিকে হুঁশিয়ারি পাক নেতার!

মার্কিন-ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক অ্যামি মেক এক্স-এ 'মারকা-এ-হক' শিরোনামে অনুষ্ঠানটি সম্পর্কে একটি দীর্ঘ থ্রেড শেয়ার করেছেন, যেখানে তিনি ভাষণটিকে ‘মার্কিন মাটিতে পাকিস্তানের পক্ষ থেকে একটি সরাসরি হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন ওই সাংবাদিকের পোস্টে দাবি করা হয়েছে, নিউ ইয়র্কে পাকিস্তানের পিপিপি পার্টির নেতা রানা হাসানের ওই মন্তব্য মার্কিন 'মাটিতে পাকিস্তানের পক্ষ থেকে একটি সরাসরি হুমকি' বলে বর্ণনা করা হয়েছে।

আমেরিকায় আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে ভাষণের একটি জায়গায় রানা হাসান বলেন,' যদি না বোঝেন তাহলে মিশে যাবেন (শেষ হয়ে যাবেন) হিন্দুস্তানের বাসিন্দারা… ।' এরপর ভারতের বিরুদ্ধে সরব হয়ে ওই পাকিস্তানি সেনেটর বলেন,'যদি কিছু না হয়, তাহলে জাহাজই ডুবিয়ে দেব। আমরা দেশের জন্য শেষ দম পর্যন্ত লড়ব।' কাশ্মীর নিয়ে তিনি হুঁশিয়ারির সুর চড়া করে বলেন, ‘কাশ্মীরের বিষয়টি যতক্ষণ না সমাধান হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত লড়ব।’ এদিকে, আজই এক তথ্যে জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বুকে, ২০১৯ সালে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহানকে গুলি করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। অনেকটা হিন্দি ফিল্ম ‘ধুরন্ধর’ স্টাইলেই পিওকের মুজাফ্ফরাবাদে এই গুলি চালনার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রশাসনের মুখে এখনও কুলুপ। আর সেই পাকিস্তানের নেতা রানা হাসান, আমেরিকার বুক থেকে ভারতকে তুমুল হুমকির সুর শুনিয়েছে কাশ্মীর নিয়ে।

হাসানের ভাষণটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সাংবাদিক মেক তার পোস্টে বলছেন, পিপিপি এবং পিএমএল-এন-এর ‘যে নেতারা এখানে (আমেরিকায়) এই বিষ ছড়াতে আসেন’, সেইসব নেতাদের ভবিষ্যতে ভিসা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More