Pakistan's Football Team Robbed: বন্দুক ঠেকিয়ে পাকিস্তানের ফুটবল টিমকে লুঠ করা হল! খাবার খাওয়ার মতোও পয়সা থাকল না
Pakistan's Football Team Robbed: বন্দুক ঠেকিয়ে পাকিস্তানের ফুটবল টিমকে লুঠ করা হল। একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছিল কোয়েটায়। সেইসময় হাইওয়েতে বন্দুক দেখিয়ে লুঠ করে নেওয়া হয়েছে টাকা-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী।
Pakistan's Football Team Robbed: টুর্নামেন্ট খেলতে যাওয়ার পথে ডাকাতির শিকার হল পাকিস্তানের ফুটবল দল। বন্দুক ঠেকিয়ে সবকিছু লুঠ করে নেওয়া হল। রিপোর্ট অনুযায়ী, এমনই হাল হয়েছিল যে খাবার খাওয়ার মতোও পয়সা ছিল না। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চিফ মিনিস্টারস গোল্ড কাপ খেলার জন্য কোয়েটা যাচ্ছিল করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট দল। বালোচিস্তান প্রদেশের হাইওয়ে পার করার সময় লুঠপাঠ চালানো হয়। বন্দুক দেখিয়ে ফুটবল দলের সদস্যদের মোবাইল ফোন, নগদ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া হয়েছে। আর তা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে।
'বন্দুকের বাঁট দিয়ে মারধরও করা হয়'
বন্দুক ঠেকিয়ে পাকিস্তানের ফুটবল টিমকে লুঠ করা হয়েছে। (ছবি সৌজন্যে, এক্স @Baloch_Nojawan)
{{^htLoading}} {{/htLoading}}
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনার করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট দলের ম্যানেজার জুলফিকার আলি ভুট্টো জানিয়েছেন যে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় জনা ১২ জন বন্দুকধারী তাঁদের বাস থামান। তাঁর কথায়, ‘বন্দুকধারীরা সব যাত্রীকে বাস থেকে নেমে আসতে বলে। তারপর তাঁদের মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী কেড়ে নেন। তাঁরা কয়েকজন যাত্রীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরও করেন।’
আর সেই ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কোয়েটা পৌঁছানোর পরে পুরো বিষয়টি বালোচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে জানানো হয় করাচির ফুটবল দলের তরফে। খেলোয়াড়রা জানান যে তাঁদের কাছে এক পয়সাও পড়ে নেই। সেই পরিস্থিতিতে খেলোয়াড়রা যাতে দৈনিক ভাতা পান, তার ব্যবস্থা করেন।
যদিও পুরো ঘটনা নিয়ে করাচির ফুটবল দলের উপরই দায় চাপিয়েছেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের অনুমোদিত সংস্থা সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহম্মদ আজম। তিনি দাবি করেছেন, বর্তমান যে পরিস্থিতি, সেটা বিবেচনা করেই সতর্ক করা হয়েছিল করাচির দলকে। কিন্তু সেই সতর্কতা উড়িয়ে দিয়ে বাসে করে আনা হচ্ছিল খেলোয়াড়দের। তারই ফল ভুগতে হয়েছে।
তাঁর কথায়, ‘আমরা সিন্ধ দলকে পাঠাইনি। আর নিরাপত্তার পরিস্থিতির কারণে করাচির অন্য সব দলকেও বাস বা ট্রেনে করে কোয়েটায় না যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। তা সত্ত্বেও করাচি ওয়েস্ট টিম বাসে করেই যাচ্ছিল। শেষপর্যন্ত আমাদের আশঙ্কাই সত্যি হল।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Pakistan's Football Team Robbed: বন্দুক ঠেকিয়ে পাকিস্তানের ফুটবল টিমকে লুঠ করা হল! খাবার খাওয়ার মতোও পয়সা থাকল না
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks