Rules Changing from 1st July 2026: খরচ বাড়বে পাসপোর্টে, রেলে বাড়ছে জরিমানা, ১ জুলাই থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে?

Rules Changing from 1st July 2026: খরচ বাড়বে পাসপোর্টে, রেলে বাড়ছে জরিমানা- আগামী ১ জুলাই থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ওই নিয়ম পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়বে। আপনার কোন দিকে নজর দিতে হবে?

Published on: Jun 27, 2026, 17:27:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rules Changing from 1st July 2026: জুন শেষ হয়ে জুলাই শুরু হতে চলল। বছরের সপ্তম মাসের প্রথম দিন থেকে একগুচ্ছ নিয়ম পরিবর্তন হতে চলেছে। পাসপোর্টের খরচ বৃদ্ধি থেকে রেলের জরিমানার অঙ্ক বৃদ্ধি থেকে আধার কার্ডের পরিষেবায় সুবিধা, কী কী নিয়ম পালটে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে, সেই তালিকা দেখে নিন।

আগামী ১ জুলাই থেকে একাধিক নিয়ম পালটে যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
আগামী ১ জুলাই থেকে একাধিক নিয়ম পালটে যাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

পাসপোর্ট পরিষেবায় বড় পরিবর্তন

কেন্দ্রীয় সরকার 'পাসপোর্ট বিধি, ১৯৮০' সংশোধন করেছে। তার ফলে আগামী মাসের শুরু থেকেই পাসপোর্ট পাওয়া আরও ব্যয়বহুল হতে চলেছে। পয়লা জুলাই থেকে নতুন পাসপোর্ট বা পুনরায় ইস্যু করার ক্ষেত্রে আবেদনকারীদের ১,৫০০ টাকার পরিবর্তে ২,৫০০ টাকা ফি দিতে হবে। পাশাপাশি 'তৎকাল' (দ্রুত পরিষেবা) পাসপোর্টের ফি ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়ে যাবে। এই ফি'র কাঠামো ৩৬-পৃষ্ঠার পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। ৬০-পৃষ্ঠার পাসপোর্টের (নতুন বা পুনরায় ইস্যু করা) ক্ষেত্রে খরচ ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা হবে এবং তৎকাল পাসপোর্টের ফি ৪,০০০ টাকা থেকে বেড়ে ৬,০০০ টাকা হবে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

জরিমানার অঙ্ক বাড়ছে রেলে

রেল-সংক্রান্ত কয়েকটি নিয়ম সংশোধন করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, ট্রেনে বিপজ্জনক সামগ্রী পরিবহণের ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে; গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডেরও সম্ভাবনা রয়েছে। পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২,০০০ টাকা জরিমানা করার নিয়ম চালু করা হচ্ছে। এছাড়া, মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় ভ্রমণরত অবস্থায় ধরা পড়লে ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও পড়ুন: Kolkata Metro Purple Line Extension: জোকা ছাড়িয়ে আরও ১.৭ কিমি যাবে মেট্রো! ১৪ কিমির লাইন হবে ১৮ কিমি, কতটা ছুটবে?

আধার কার্ডের ক্ষেত্রে বড় পরিবর্তন

আপনি যদি আপনার আধার কার্ডে ইমেল অ্যাড্রেস আপডেট করতে চান, তবে পয়লা জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। বর্তমানে এই পরিষেবার জন্য ৭৫ টাকা (জিএসটি-সহ) খরচ হয়। কিন্তু পয়লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি বিনামূল্যে পাওয়া যাবে। এই বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে।

HDFC ব্যাঙ্কের নিয়ম পরিবর্তন

জুলাই মাস থেকে HDFC ব্যাঙ্ক রেগালিয়া গোল্ড কার্ড সংক্রান্ত কয়েকটি নিয়মে পরিবর্তন করা হবে। এখন গ্রাহকদের প্রতি তিন মাসে ন্যূনতম ৬০,০০০ টাকা খরচ করতে হবে। এই খরচের শর্ত পূরণ করার পরেই পরবর্তী ত্রৈমাসিকে বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: UPSC Civil Services Preparation Tips: UPSC-র জন্য ছাড়েন বড় চাকরি, ৪ বার ধাক্কা, পরে কোন মন্ত্রে সাফল্য পেলেন সাক্ষী?

রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে পারে

১ জুলাই থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। তাছাড়াও পরিবর্তন আসতে পারে সিএনজি (CNG), পিএনজি (PNG) এবং এটিএফের দামে। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে কোনও পরিবর্তন আনা হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

আয়কর রিটার্নের সময়সীমা

আপনি যদি এখনও আপনার আয়কর রিটার্ন (ITR) দাখিল না করে থাকেন, তবে পরবর্তী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা হল ৩১ জুলাই। কোনও সমস্যা এড়াতে শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More