PM Modi on Savings: 'খাও, পিও, মৌজ করো' সংস্কৃতি নয় ভারতের, টাকা সঞ্চয়ের উপরে জোর দিন, পরামর্শ মোদীর

PM Modi on Savings: 'খাও, পিও, মৌজ করো' সংস্কৃতি নয় ভারতের। টাকা সঞ্চয়ের উপরে জোর দিন, পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারতের ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা হয়েছে।

Published on: Nov 19, 2026, 11:55:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

PM Modi on Savings: টাকা সঞ্চয়ের উপরে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যাবিনেট মন্ত্রী এবং সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে সঞ্চয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে। মানুষ যাতে সঞ্চয় করেন, তার প্রচার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ভারত ‘খাও, পিও, মৌজ করো' (খাওদাও ও মজা করো) সংস্কৃতিতে বিশ্বাস করে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে এএনআই)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে এএনআই)

‘বেহিসেবি খরচের জেরে ফের যাতে বিপদে না পড়েন….’

সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রী যে সঞ্চয়ের উপরে জোর দিয়েছেন, সেটার নেপথ্যে আছে ইতিবাচক চিন্তা। ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে প্রায় ৫০ কোটি মানুষকে যে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা গিয়েছে, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে আসা মানুষরা বেহিসেবি খরচের জেরে ফের যাতে বিপদে না পড়েন, সেজন্যই প্রধানমন্ত্রী সতর্ক করার পরামর্শ দিয়েছেন বলে ওই মহলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে, সংস্কৃতে পান গোল্ড মেডেলও, সংবর্ধনা দেবেন মোদী

দারিদ্র্যসীমার উপরে প্রায় ৫০ কোটি মানুষকে তুলে আনা হয়েছে

এমনিতে গত রবিবার বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এটি ভারত সরকারের অন্যতম বড় সাফল্য। তবে এতে কোনও সরকারের একার কৃতিত্ব নেই। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নীতির পাশাপাশি সবপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন মোদী।

আরও পড়ুন: WBTC New Buses in Kolkata Route: ৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এলাকায়! কোন রুটে AC নামবে? কোথায় নন-এসি?

নকশালবাদ নিয়েও বার্তা প্রধানমন্ত্রীর

সেই রেশ ধরে ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জানান, মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকারের নীতি প্রথম থেকেই কঠোর। তাঁর কথায়, ‘নকশাল হিংসায় সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আদিবাসীদের। ২০১৪ সালে অন্তত ১২৫টি গ্রামে এই সমস্যা ছিল। প্রতি বছর প্রচুর সংখ্যক হিংসাত্মক ঘটনার কথা শোনা যেত। অনেক মানুষ মারা যেতেন।'

আরও পড়ুন: Hindu and Muslim Growth Estimate: ৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবথেকে বেশি! ২০৭০ সালে ভারতে কত হিন্দু থাকবেন?

সেইসঙ্গে তিনি বলেন, আগের সরকার আদিবাসীদের জন্য কিছুই করেনি। মাওবাদীরা সাধারণ মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে বার বার। জোর করে মায়ের কোল থেকে সন্তানকে কেড়়ে নেওয়া হয়েছে। আজ মাওবাদ শেষ। এর ফলে ক্ষতিগ্রস্তেরাও এখন চাকরি, শিক্ষার সুযোগসুবিধা পাচ্ছেন।’ যে বিষয়টি নিয়ে বুধবারও কেন্দ্রীয় মন্ত্রী এবং সচিবদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More