Modi Cabinet Reshuffle Update: NEET ‘ঝড়ে’ বাদ ধর্মেন্দ্র? নির্মলার জায়গায় প্রাক্তন RBI গভর্নর? জল্পনায় বাংলাও
Modi Cabinet Reshuffle Update: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (নিট) ‘ঝড়ে’ বাদ পড়বেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জায়গায় প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গভর্নর?
Modi Cabinet Reshuffle Latest Update: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রিসভা সম্প্রসারণ এবং রদবদল এখন নাকি সময়ের অপেক্ষা। বিভিন্ন মহলে জল্পনা চলছে যে প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর থেকে ফিরে আসার পরপরই এই রদবদলের ঘোষণা হতে পারে। এই আসন্ন রদবদলে একগুচ্ছ চমক এবং বড়সড় রদবদল নিয়ে কানাঘুষো চলছে। যার ফলে কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এমনকী বাদ পড়তে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বদলে যেতে পারে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দায়িত্ব। একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের মন্ত্রিসভায় এন্ট্রি নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী পশ্চিমবঙ্গের একজন নেতাও মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন বলে জল্পনা চলছে।

NEET কাণ্ডের পরে বাদ পড়বেন ধর্মেন্দ্র প্রধান?
তবে রাজনৈতিক মহলের সবথেকে বেশি যে নামটা নিয়ে চর্চা চলছে, তা হল ধর্মেন্দ্রের। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, সরকারের ভাবমূর্তি বজায় রাখতে এবং শিক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে আমূল সংস্কারের বার্তা দিতেই শিক্ষামন্ত্রীকে ক্যাবিনেটকে থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
নির্মলা মন্ত্রক বদল হবে?
তাঁর পরিবর্তে নির্মলাকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সীতারামনের জায়গায় দেশের নতুন অর্থমন্ত্রী হিসেবে আগমন ঘটতে পারে আরবিআইয়ের প্রাক্তন গভর্নরের। অর্থনীতি পরিচালনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করাই মোদী সরকারের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
মমতার দলের প্রাক্তনীও মন্ত্রিসভায় জায়গা পাবেন?
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে ফের মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হতে পারে। এমনকী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া সুখেন্দুশেখর রায়কেও (মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাক্তনী) মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা হতে পারে। আগামী বছর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পঞ্জাবের কাউকেও মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


