Narenadra Modi-Giorgia Meloni Meet: 'ভেরি ভেরি...,' মেলোনির সঙ্গে রোম-দর্শন, PM মোদীর উপহার 'মেলোডি’তে মজেছে নেটপাড়া
Narenadra Modi-Giorgia Meloni Meet: পাঁচ দেশ সফরের শেষ চরণে ইতালির রাজধানী রোমে পা রাখতেই বন্ধু তথা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদীকে। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে রোম ঘুরিয়ে দেখান খোদ মেলোনি। প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক কলোসিয়াম দেখান।
Narenadra Modi-Giorgia Meloni Meet: আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর নোটবুকে এবার লেখা হল দুই রাষ্ট্রপ্রধানের এক দারুণ মিষ্টি মুহূর্ত। পাঁচ দেশ সফরের পঞ্চম তথা শেষ দফায় বুধবার ইতালির রাজধানী রোমে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে পৌঁছানোর পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের অত্যন্ত জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ চকলেটের একটি প্যাকেট উপহার হিসেবে তুলে দিলেন তিনি। আর দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই রাষ্ট্রপ্রধানের এই হালকা মেজাজের হাসি-ঠাট্টা ও মিষ্টি আদানপ্রদানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

পাঁচ দেশ সফরের শেষ চরণে ইতালির রাজধানী রোমে পা রাখতেই বন্ধু তথা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদীকে। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে রোম ঘুরিয়ে দেখান খোদ মেলোনি। প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক কলোসিয়াম দেখান। গভীর আলোচনাও করতে দেখা যায় তাঁদের। দু’জনে একসঙ্গে নৈশভোজও সেরেছেন। মেলোনির সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী, কখনও গাড়িতে চেপে গন্তব্যের পথে, কখনও আবার খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে। কলোসিয়ামেও একসঙ্গে ছবি তোলেন তাঁরা। জর্জিয়া মেলোনির সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘রোমে নামার পর প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল। এরপর আমরা ঐতিহাসিক কোলসিয়াম পরিদর্শনে যাই। সেখানে আমাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার মতবিনিময় হয়েছে।’
আজকের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ আমাদের পরবর্তী আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্বকে কীভাবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায়-সে বিষয়ে আমাদের কথোপকথন এগিয়ে যাবে।’ এর আগে জর্জিয়া মেলোনিও এক্স-এ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘রোমে স্বাগতম, আমার বন্ধু!’
‘ভেরি ভেরি গুড টফি!’
শুধু তাই নয়, জর্জিয়া মেলোনির জন্য বিশেষ উপহারও নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিও পোস্ট করেছেন মেলোনি। সেখানে প্রধানমন্ত্রীর হাতে ‘পার্লে মেলোডি’ চকোলেটের বড় প্যাকেট দেখা গিয়েছে। চকলেটের প্যাকেট হাতে সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে মেলোনি লিখেছেন, 'উপহারের জন্য ধন্যবাদ।' ভিডিওতে মেলোনিকে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বলতে শোনা যায়, 'প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটা উপহার এনেছেন… দারুণ, দারুণ একটা টফি!' পাশে দাঁড়িয়ে হাসিমুখে প্রধানমন্ত্রীর মোদী জবাব দেন, 'মেলোডি।' এরপরই দুজনে চকলেটের প্যাকেটটি ক্যামেরার সামনে তুলে ধরে একসঙ্গে হেসে ওঠেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনির বন্ধুত্বের সমীকরণকে নেটিজেনরা দীর্ঘদিন ধরেই ‘মেলোডি’ হ্যাশট্যাগ দিয়ে উদযাপন করে আসছেন। মেলোনি এবং মোদি, দুই পদবী মিলিয়ে ওই শব্দবন্ধ ব্যবহার করেন অনেকেই। ঘটনাচক্রে ভারতে ‘মেলোডি’ নামের চকলেট অত্যন্ত জনপ্রিয়। ফলে সেই তুলনাও উঠে আসে ঘুরেফিরে। বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল ‘মেলোডি ইতনী চকোলেটী কিউঁ হ্যায়!’ প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনির ‘বন্ধুতা’ নিয়েও ওই ট্যাগ লাইনের ব্যবহার চোখে পড়ে। তবে এবার খোদ প্রধানমন্ত্রীই ওই চকোলেট নিয়ে হাজির হলেন। মেলোনি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই ওই ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। প্রতিক্রিয়াও জানিয়েছেন বহু মানুষ।
E-Paper

