...
...
Next Story

Modi event registration on BookMyShow: মোদীর সভার ‘টিকিট’ বুক Book My Show দিয়ে, সব ভর্তি ১ ঘণ্টায়, ওয়েটিং লিস্টে ৪২০০০

Modi event registration on BookMyShow: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ‘টিকিট’ বুক করতে হল Book My Show দিয়ে। সব ভর্তি হয়ে গেল এক ঘণ্টায়। তারপরও ওয়েটিং লিস্টে ৪২,০০০ জন আছেন বলে ভদোদরা পুরনিগমের তরফে জানানো হয়েছে।

Published on: Sep 7, 2026, 20:59:15 IST
Advertisement

Modi event registration on BookMyShow: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আসতে চান? তাহলে বুক মাই শোয়ের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মেগা কর্মসূচির জন্য এমনই উদ্যোগ নেয় ভদোদরা পুরনিগম। আর সেই রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্ম খোলার এক ঘণ্টার মধ্যেই সব সিট বুক হয়ে গিয়েছে। তাছাড়াও ওয়েটিং লিস্টে আছেন ৪২,০০০ মানুষ। পুরনিগম কর্তৃপক্ষের দাবি, প্রথমবার এরকম কোনও উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাতে দুর্দান্ত সাড়া মিলেছে। কোনও টাকা লাগেনি। স্রেফ রেজিস্টার করতে হয়েছে নিজেদের নাম।

লাইভ QR কোড আসছে, সেটা দেখিয়েই ঢুকতে হবে সভায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (DPR PMO)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (DPR PMO)

পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সভাস্থলে প্রবেশের ক্ষেত্রেও ডিজিটাল এন্ট্রি নীতি বজায় থাকছে। যাঁরা নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পেরেছেন, তাঁদের বুক মাই শো অ্যাকাউন্টে একটি ডিজিটাল এম-টিকিট পৌঁছে গিয়েছে। তাতে আছে একটি সুরক্ষিত লাইভ কিউআর কোড। সেটা দিয়েই মোদীর সভাস্থলে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াই একেবারে ডিজিটালি হবে বলে পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Meat :‘দুর্গাপুজোর নবমী, দশমীর প্রসাদ হল মাংস,কোনও নাক গলানো…’,বাগেশ্বর বাবা ইস্যুতে শমীকের পর এবার মোদীর উপদেষ্টা সরব

ভদোদরায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদীর, তালিকায় ফ্রেট করিডরও

এমনিতে মঙ্গলবার নিজের রাজ্য গুজরাটের ভদোদরায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের তিনটি গুরুত্বপূর্ণ অংশের উদ্বোধন করবেন। সেই ৩২৬ কিলোমিটার রুট তৈরির জন্য খরচ হয়েছে ২০,৭০০ কোটি টাকার মতো। একাধিক পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু করার পাশাপাশি নয়া যাত্রীবাহী ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন মোদী।

তাছাড়াও প্রধানমন্ত্রী নয়া রেললাইনের উদ্বোধন করবেন। ৩২৯ কিমির তিনটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে। যে প্রকল্পের খরচ পড়ছে ৯,৭০০ কোটি টাকারও বেশি। আবার তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। খরচ পড়বে ১,৭৮০ কোটি টাকার বেশি। সেইসঙ্গে গুজরাট সরকারের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যে তালিকায় আছে ভদোদরা নগরোন্নয়ন নিগমের রিং রোডের দ্বিতীয় পর্যায়, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মতো কাজ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks