PNB ₹35 Cr Alleged Scam: ‘৩৫ কোটি টাকা উধাও PNB অ্যাকাউন্ট থেকে, বিমানবন্দরের জমি দেওয়া কৃষকদের পয়সাও ছিল’
PNB ₹35 Cr Alleged Scam: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে রাখা প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠল।
PNB ₹35 Cr Alleged Scam: কোনও মেসেজ আসেনি। টাকা লেনদেনের কোনও নথিতে স্বাক্ষর করেননি। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটে রাখা প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) গ্রাহকরা। আর সেই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যে ওই ব্র্যাঞ্চ ম্যানেজার-সহ ওই শাখার একাধিক কর্মীকে সাসপেন্ড করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ। সেইসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে গ্রাহকদের সমস্যার সমাধান করা হবে।

'নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেন, সহযোগিতার টাকা ছিল ব্যাঙ্কে'
সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, টাকা আত্মসাতের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে কৃষক সংগঠন। ব্যাঙ্কের সামনে চলে বিক্ষোভও। কৃষক নেতা ব্রিজেশ ভাটি দাবি করেছেন যে আশপাশের গ্রামের ৫০ জনেরও বেশি চাষির অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। নয়ডা বিমানবন্দরের জন্য জমি দিয়ে যে আর্থিক সহায়তা পেয়েছিলেন, তা জালিয়াতি করে ব্যাঙ্ককর্মীরা গায়েব করে দিয়েছেন বলে দাবি করেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।
'৮৭-৮৮ লাখ টাকা ছিল, এখন দেখাচ্ছে ১ লাখ টাকা পড়ে'
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিজেন্দ্র সিং নামে এক গ্রাহক অভিযোগ করেছেন যে তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লাখ টাকা ছিল। কিন্তু এখন দেখাচ্ছে যে তাঁর অ্যাকাউন্টে এক লাখ টাকা পড়ে আছে। তিনি একজন কৃষক। আর আর্থিক সহায়তা বাবদ যে টাকা পেয়েছিলেন, সেটাই ব্যাঙ্কে রেখেছিলেন।
'টাকা লেনদেনের কোনও মেসেজ পাইনি', দাবি গ্রাহকদের
একইসুরে হানিফ খান নামে একজন বলেছেন, 'আমার সেভিংস অ্যাকাউন্টে ৩৯ লাখ টাকা ছিল। কিন্তু এখন কিচ্ছু দেখাচ্ছে না। আমি কোনও মেসেজ পাইনি বা টাকা লেনদেনের জন্য কোনও নথিতে স্বাক্ষর করিনি।' অপর এক গ্রাহক জাকির অভিযোগ করেছেন যে তাঁর অ্যাকাউন্টে ৯.৫ লাখ টাকা ছিল। টাকা লেনদেন নিয়ে ব্যাঙ্ক থেকে কোনও মেসেজ আসেনি ফোনে। ব্যাঙ্কে যাওয়ার পরই জালিয়াতির বিষয়ে জানতে পারেন।
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রেটার নয়ডার ডিসিপি শ্রাবণ কুমার সিং জানিয়েছেন যে ক্ষুব্ধ অ্যাকাউন্ট হোল্ডারদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওই শাখায় কর্মরত কর্মীদের সাসপেন্ড করে দিয়েছে পিএনবি। ব্যাঙ্কের তরফেও তদন্ত করা হচ্ছে বলে দাবি করেছেন গ্রেটার নয়ডার ডিসিপি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


