...
...
Next Story

Post Office Scehemes Interest Rate: সুকন্যা, সিনিয়র সিটিজেন থেকে PPF- পোস্ট অফিসের স্কিমে সুদের হার বাড়ল পুজোর আগে?

Post Office Scehemes Interest Rate: দুর্গাপুজোর মাস, উৎসবের মরশুমের সূচনা - সেই আবহে পোস্ট অফিসের বিভিন্ন সেভিং স্কিমের সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। যা বহাল থাকবে অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত।

Published on: Sep 30, 2026, 18:42:40 IST
Advertisement

Post Office Scehemes Interest Rate: পুজোর আগে পোস্টের বিভিন্ন সেভিংস প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষদিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের হার অপরিবর্তি রাখা হচ্ছে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা হোক বা সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম হোক বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হোক- দ্বিতীয় ত্রৈমাসিকের সুদের হারই বহাল থাকবে তৃতীয় ত্রৈমাসিকে।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের হার কত থাকল?

তৃতীয় ত্রৈমাসিকে পোস্ট অফিসের সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Post)
তৃতীয় ত্রৈমাসিকে পোস্ট অফিসের সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Post)

১) সেভিংস ডিপোজিটে সুদের হার: ৪ শতাংশ।

২) ১ বছরের ডিপোজিটে সুদের হার: ৬.৯ শতাংশ।

৩) ২ বছরের ডিপোজিটে সুদের হার: ৭ শতাংশ।

৪) ৩ বছরের ডিপোজিট: ৭.১ শতাংশ

৫) ৫ বছরের ডিপোজিট: ৭.৫ শতাংশ।

৬) ৫ বছরের রেকারিং ডিপোজিট (RD): ৬.৭ শতাংশ

৭) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ শতাংশ।

৮) মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম (MIS): ৭.৪ শতাংশ।

৯) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭ শতাংশ।

১০) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): ৭.১ শতাংশ।

১১) কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচিওর হবে)।

১২) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা (SSY): ৮.২ শতাংশ।

আরও পড়ুন: Mohsin Naqvi Asian Cricket Council: ‘ট্রফিচোর’ নকভির কুর্সি হারানো প্রায় নিশ্চিত! ‘স্যার’ বলতে হবে বাংলাদেশি তারকাকে

ইক্যুইটির দিকে গেলেও এখনও পোস্ট অফিসে আস্থা ভারতীয়দের

আরও পড়ুন: Bangladesh Durga Puja 2026 Planning: নমাজ আগে, দুর্গাপুজো পরে? ‘প্রয়োজনীয় নীরবতা’ বজায় রাখতে হবে, নির্দেশ বাংলাদেশের

৪ মাসেই ১.৫৪ লাখ কোটি টাকার লেনদেন

আর সেই ভরসার প্রমাণ মিলেছে পরিসংখ্যানেও। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে লেনদেনের অঙ্কটা ছিল ১ লাখ ৫৪ হাজার কোটি টাকার মতো। যা গত বছরের ওই সময় (২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই) ছিল প্রায় ৯৮ হাজার ২৫৯ কোটি টাকা। শুধু তাই নয়, চলতি অর্থবর্ষে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তার ৪৩ শতাংশ লেনদেন হয়ে গিয়েছে প্রথম চার মাসেই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks