...
...
Next Story

Modi's gifts to Meloni and others: সুইডেনে শান্তিনিকেতনের ব্যাগ উপহার মোদীর, মেলোনিকে দিলেন ২ স্পেশাল শাল, কোথাকার?

Modi's gifts to Meloni and others: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঐতিহ্যবাহী শাল উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তিনিকেতনের হাতে তৈরি ব্যাগ উপহার দিলেন সুইডেনের প্রধানমন্ত্রীকে।

Published on: May 21, 2026, 11:39:57 IST
Advertisement

Modi's gifts to Meloni and others: সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে শান্তিনিকেতনের হাতে তৈরি ব্যাগ উপহার দিলেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একাধিক বইও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ চকোলেটের পাশাপাশি অসম এবং মণিপুরের ঐতিহ্যবাহী ‘স্টোল’ (শাল) উপহার দিয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মে থেকে ২০ মে'র মধ্যে যে পাঁচটি দেশে (সংযুক্ত আরব আমিরাশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি) সফর করেছেন প্রধানমন্ত্রী মোদী, সেখানকার রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য দেশের বিশেষ ব্যক্তিত্বদের নানারকম উপহার প্রদান করেছেন। আর প্রতিটি উপহারের ক্ষেত্রেই ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য যুক্ত ছিল। ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পকলাকে তুলে ধরেছেন ওই রাষ্ট্রপ্রধানদের কাছে।

কাকে কী উপহার দিলেন মোদী?

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঐতিহ্যবাহী শাল উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে ফেসবুক Narendra Modi এবং এএনআই)
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঐতিহ্যবাহী শাল উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে ফেসবুক Narendra Modi এবং এএনআই)

১) আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোস্টাডোত্তিরকে তেনজির নোরগের স্মৃতিবিজড়িত একটি আইস-অ্যাক্স উপহার দিয়েছেন মোদী। ১৯৫৩ সালে মাউন্ট এভারেস্ট জয়ের সময় বিখ্যাত পর্বতারোহী যে আইস-অ্যাক্স ব্যবহার করেছিলেন, সেটারই একটি রেপ্লিকা উপহার দেন।

২) নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডকে একটি রুপোর পালতোলা নৌকার মডেল উপহার দেন মোদী। যা তৈরি করা হয়েছে ওড়িশায়। আবার রানি সোনজাকে খেজুর পাতার উপরে তৈরি পটচিত্র উপহার দিয়েছেন। যা ওড়িশার অন্যতম পুরনো শিল্পকলা।

৩) সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জিআই ট্যাগযুক্ত মেঘালয়ের আনারস, জুনাগড়ের কেশর আম এবং গুজরাটের কচ্ছের রোগান চিত্রকর্ম উপহার দিয়েছেন মোদী।

আরও পড়ুন: Fake Sugar identification: নকল চিনি কিনছেন না তো? বাড়িতে বসেই পরীক্ষা করুন ৩ উপায়ে, বলে দিল ভারতের FSSAI

৫) ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে বিদ্রি সিলভার ওয়ার্ক ফুলদানি উপহার দিয়েছেন মোদী।

৬) নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে বিহারের মিথিলা অঞ্চল থেকে মাছের নকশা করা একটি মধুবনী ছবি উপহার দিয়েছেন।

৭) প্রধানমন্ত্রী মোদী নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরেকে সিকিমের অর্কিডের ছাপা ছবি এবং অর্কিড পেপারওয়েট উপহার দিয়েছেন।

আরও পড়ুন: UAV-fired Missile: ড্রোন থেকে মিসাইল ছুড়ে গুঁড়িয়ে দেবে ‘টার্গেট’, ঘিরে ফেলবে মাটি-আকাশ, সফল ভারত

যত সময় যায়, তত খোলে মুগা সিল্কের শাল

মেলোনিকে যে মুগা সিল্কের শাল উপহার দিয়েছেন মোদী, তা অসমমের ‘সোনালি রেশম’ হিসেবে পরিচিত। উত্তর-পূর্ব ভারতের ব্রহ্মপুত্র উপত্যকার একটি দুর্লভ ও মর্যাদাপূর্ণ বস্ত্র সেটি। কৃত্রিম রং ছাড়াই উৎপাদিত হয়, যা এক ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। প্রাকৃতিক তন্তু হিসেবে পরিচিত মুগা সিল্ক দীর্ঘস্থায়িত্বের জন্য সমাদৃত। সময়ের সঙ্গে-সঙ্গে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আরও সুন্দরভাবে ফুটে ওঠে।

আরও পড়ুন: Melodi buzz in Share Market: নামবিভ্রাটে ‘মেলোডির’ গুড় খেল অন্য ১ সংস্থা, মোদী মেলোনিকে দিতেই শেয়ারে ‘তুফান’

মণিপুরের শালের বিশেষত্ব কী?

আবার শিরুই লিলি সিল্ক স্টোল ভারতের মণিপুরের শিরুই কাশং শৃঙ্গের কুয়াশাচ্ছন্ন উচ্চতা থেকে অনুপ্রেরণা পেয়েছে। এটি বিরল শিরুই লিলি দ্বারা অনুপ্রাণিত, যা ফ্যাকাশে গোলাপি-সাদা পাপড়িযুক্ত একটি ফুল। যা পৃথিবীর অন্য কোথাও ফোটে না। মণিপুরের তাংখুল নাগা সম্প্রদায়ের জন্য শিরুই লিলি পবিত্রতা, পরিচয় এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। তাই এই স্টোল কেবল হিমালয়ী কারুশিল্পের সৌন্দর্যই বহন করে না, বরং দেশীয় ঐতিহ্য এবং লোককথার চেতনাও বহন করে। ইতালিতেও লিলির গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, যেখানে এটি দীর্ঘকাল ধরে পবিত্রতা এবং শৈল্পিক পরিশীলতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং রেনেসাঁস শিল্পে প্রায়শই এর উপস্থিতি দেখা যায়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe