Melodi buzz in Share Market: নামবিভ্রাটে ‘মেলোডির’ গুড় খেল অন্য ১ সংস্থা, মোদী মেলোনিকে দিতেই শেয়ারে ‘তুফান’

Melodi buzz in Share Market: নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির 'মেলোডি' মুহূর্তে শেয়ার বাজারে তুফান তুলল একটি কোম্পানি। তবে নামবিভ্রাটে বাজিমাত করল অন্য একটি সংস্থা। আসল মেলোডি শেয়ার বাজারে নথিভুক্ত নেই।

Published on: May 20, 2026 5:54 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Melodi buzz in Share Market: ইতালিতে জর্জিয়া মেলোনিকে এক ছোট্ট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জেরে ভারতের শেয়ার বাজারে 'তুফানের' গতিতে ছুটল অপর একটি সংস্থার শেয়ার। বিএসইয়ের (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) তথ্য অনুযায়ী, পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার 'আপার সার্কিট' ছুঁয়ে ফেলেছে। আজ বাজার খোলার সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ৪.৯৫ টাকা। কিন্তু মোদীর উপহারের বিষয়টি সামনে আসতেই চড়চড়িয়ে বাড়তে থাকে শেয়ারের দাম। পাঁচ শতাংশ উত্থানের জেরে ছুঁয়ে ফেলে 'আপার সার্কিট'। যদিও মজাদার ব্যাপার হল, মোদী যে কোম্পানির চকোলেট উপহার দিয়েছেন মেলোনিকে, সেটার সঙ্গে শেয়ার বাজারে উত্থান হওয়া সংস্থার কোনও যোগই নেই।

নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির 'মেলোডি' মুহূর্ত। (ছবি সৌজন্যে, এক্স Giorgia Meloni এবং রয়টার্স)
নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির 'মেলোডি' মুহূর্ত। (ছবি সৌজন্যে, এক্স Giorgia Meloni এবং রয়টার্স)

‘মেলোডি’ সুপারহিট

আসলে মোদী মেলোনিকে পার্লে কোম্পানির মেলোডি চকোলেট উপহার দেন। মেলোনিয়া এবং মোদীর যে রসায়ন আছে, তা নিয়ে ‘মেলোডি’ বলা হয় তাঁদের। আর মোদী ইতালি সফরের মধ্যেই মেলোনিয়াকে সেই ‘মেলোডি’ নামের চকোলেট উপহার দেন। সেজন্য ‘ধন্যবাদও’ জানান ইতালির প্রধানমন্ত্রী। আর তা নিয়ে ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১ টা ৫০ মিনিটে একটি ভিডিয়োও শেয়ার করেন।

আরও পড়ুন: PF Balance Check WhatsApp: হোয়্যাটসঅ্যাপ থেকে এবার জানতে পারবেন PF অ্যাকাউন্টের ব্যালেন্স! কীভাবে? জেনে নিন

'মেলোডি' মুহূর্তের পরে শেয়ার বাজারে ‘তুফান’

তারপরই বাজারে চড়তে থাকে পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। গত সেশনে ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল পাঁচ টাকা। আজ সকাল থেকেই সেই স্তরের নীচে ছিল। কিন্তু মোদী ও মেলোনিয়ার 'মেলোডি' মুহূর্তের পরে বেলা ১২ টা ১৮ মিনিটে প্রথম সবুজ হয় ওই সংস্থার শেয়ার। আর বেলা ১২ টা ২৩ মিনিটেই আপার সার্কিট ছুঁয়ে ফেলে।

আরও পড়ুন: Norway newspaper cartoon: PM মোদীকে 'সাপুড়ে' সাজিয়ে বিতর্কিত কার্টুন, রোষানলে নরওয়ের জনপ্রিয় সংবাদপত্র

নামবিভ্রাটেই সব টুইস্ট

কিন্তু যে পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের উত্থান হয়, তা মেলোডি চকোলেট তৈরি করে না। বরং ওই সংস্থা পরিকাঠামো ও আবাসন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। তাছাড়াও পুননর্বীকরণ সংক্রান্ত কাজ করে থাকে। আর যে সংস্থা মেলোডি তৈরি করে, সেটার আদতে মালিক হল পার্লে প্রোডাক্টস। মুম্বই-ভিত্তিক সেই সংস্থা পার্লে-জি, মোনাকো, হাইড অ্যান্ড সিক, ম্যাঙ্গো বাইটের জন্য পরিচিত। আর সেই সংস্থা ভারতীয় শেয়ারে নথিভুক্ত নয়।

আরও পড়ুন: UAV-fired Missile: ড্রোন থেকে মিসাইল ছুড়ে গুঁড়িয়ে দেবে ‘টার্গেট’, ঘিরে ফেলবে মাটি-আকাশ, সফল ভারত

সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮-র প্রতিবেদন অনুযায়ী, পার্লে প্রোডাক্টসের মায়াঙ্ক শাহ জানিয়েছেন যে মোদী এবং মেলানিয়ার 'মেলোডি' মুহূর্তের কারণে বিশ্বের মানচিত্রে আরও বড় জায়গায় চলে গেল ভারতীয় চকোলেট। কিন্তু বর্তমানে ভারতীয় শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার কোনও পরিকল্পনা নেই। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে বিশ্বের ১০০টির বেশি দেশে মেলোডি রফতানি করা হয়। 'মেলোডি' মুহূর্তের জেরে দেশে এবং বিদেশে সেই চকোলেটের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করছেন পার্লে প্রোডাক্টসের কর্তা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More