Pak terrorist meeting: পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ হেডকোয়ার্টারে হাইভোল্টোজ মিটিং! কারা ছিল? এল রিপোর্ট

পাকিস্তানের জঙ্গি শিবির জইশ-এ-মহম্মদের ডেরা বাহাওয়ালপুরে কী ঘটেছে?

Published on: Dec 8, 2025, 19:31:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছিল পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই অভিযানের অন্যতম টার্গেট ছিল বাহাওয়ালপুর। আর এই পাকিস্তানের বাহাওয়ালপুরই মাসুদ আজহারের জঙ্গি শিবির লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। সদ্য সংবাদমাধ্যম এনডিটিভির এক রিপোর্ট দাবি করেছে, তাদের হাতে এমন এক ছবি এসেছে, যেখানে দেখা গিয়েছে, জইশের বাহাওয়ালপুর হেডকোয়ার্টারে জঙ্গিদের এক হাইভোল্টেজ মিটিং হয়েছে।

জইশ প্রধান মাসুদ আজহার। ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং রয়টার্স)
জইশ প্রধান মাসুদ আজহার। ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং রয়টার্স)

কেন এই মিটিং খববরের শিরোনাম কাড়ছে? প্রশ্ন আসতেই পারে! প্রসঙ্গত, এই মিটিং-এ পাকিস্তানের লস্কর-ই-তৈবা ও জইশ-এ-মহম্মদ এই দুই কুখ্যাত জঙ্গি শিবিরের সন্ত্রাসীদের একসঙ্গে নিয়ে বৈঠক করা হয়েছে। বাহাওয়ালপুরে জইশের হেডকোয়ার্টারে এই ধরনের মিটিং শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে জল্পনা রয়েছে। এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে, ওই মিটিং-এ লস্করের ডেপুটি চিফ সইফুল্লা কসুরি, লস্করের বাকি কমান্ডারদের সঙ্গে ছিল। উল্লেখ্য, এই বাহাওয়ালপুরেই অপারেশন সিঁদুরের সময় বিপুল বোমা বর্ষণ করেছে ভারতীয় সেনা। আর সেখানেই এই দুই গোষ্ঠীর জঙ্গিদের বৈঠক, নিঃসন্দেহে কোনও সুখকর বার্তা নয়! প্রশ্ন উঠছে, এই বৈঠকে কী আলোচনা হয়েছে? কোনও বড় কিছুর প্ল্যানিং-এ কি রয়েছে পাক জঙ্গিরা?

( Vastu Shastra: অফিসের ব্যাগে এই জিনিসগুলি রাখেন না তো? সৌভাগ্য ফেরাতে বাস্তুটিপস রইল)

( Shanidev Astrology: দণ্ডনায়কের কৃপার বর্ষণ হবে ২০২৬ সালে! শনিদেবের এই শুভ যোগে লাকি কারা?)

উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে যে জঙ্গি শিবির ছিল, তার মূল আধার পাকিস্তানের লস্কর-ই-তৈবা। অন্যদিকে, দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় যে পাকিস্তানি জঙ্গি শিবিরের নাম উঠে এসেছে তা হল জইশ-এ-মহম্মদ। আর এই দুই শিবির হঠাৎ পাকিস্তানের বুকে বৈঠক করেছে বলে খবর।

এদিকে, লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে তদন্তকারীরা খোঁজ করেন, বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কেনার টাকা কোথা থেকে এসেছে, তা নিয়ে। এছাড়াও বিভিন্ন দিক দিয়ে এই জঙ্গি মডিউলের ফান্ড রাইজিং ছিল তদন্তকারীদের নজরে। আর তার সূত্র থেকে এক অ্যাপের সন্ধান পান তদন্তকারীরা। আর সেই অ্যাপ হল 'সাডা অ্যাপ', যা পাকিস্তানি। এই অ্যাপ দিয়েই হয়েছে টাকার লেনদেন। অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটেও ফের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি হতে শুরু করেছে। প্রসঙ্গত, এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বহু জঙ্গি শিবিরকে অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More