...
...
Next Story

সিরিজের মাঝেই ছুটি চাই.. বিয়ে করবেন কুলদীপ? হবু স্ত্রী কে জানেন! নভেম্বরেই আরও এক ক্রিকেটারের মালাবদলের পালা!

'কানপুর-বয়' কুলদীপ বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে?

Published on: Nov 14, 2025, 17:56:04 IST
Advertisement

ইডেনে শুরু হয়ে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা শেষ। এদিকে, এই সিরিজের মাঝেই প্রথম ম্যাচের আগে কুলদীপ যাদব, আবেদন করে ফেলেছেন ছুটির। মিডিয়া রিপোর্ট দাবি করছেন, এই ছুটির নেপথ্যে রয়েছে তাঁর বিয়ের পরিকল্পনার 'কারণ'! রিপোর্ট বলছে, বিয়ের জন্য় কোচ গম্ভীরের কাছে ছুটির আবেদন করেছেন 'কানপুর-বয়' কুলদীপ! এদিকে, নভেম্বরে ভারতীয় ক্রিকেটের আরও এক তারকা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে!

কুলদীপের বিয়ে?

কুলদীপ যাদব ও বনশিকা।
কুলদীপ যাদব ও বনশিকা।

লখনউতে গত গত ৪ জুন ধুমধাম করে হয়ে গিয়েছে এনগেজমেন্ট। হবু স্ত্রী বনশিকার সঙ্গে এক বাগদান পর্ব সেরেছেন ভারতীয় ক্রিকেটের স্পিন-স্টার কুলদীপ। এবার পালা মালাবদলের! আর সেই দিনটি কবে, তা নিয়ে ছিল জল্পনা। আর দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই কুলদীপ যাদবের ছুটির আবেদন আসায়, বিয়ের জল্পনায় আরও উস্কানি এসেছে। কুলদীপদের বাগদানের দিন সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেটার রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। আর এদিকে, বিয়েতে চাঁদের হাট বসবে বলেই মনে করা হচ্ছে। কার সঙ্গে চার হাত এক হচ্ছে কুলদীপের? উত্তর হল কুলদীপের ছোটবেলার বান্ধবী বনশিকা। লখনউয়ের শ্যামনগরের বাসিন্দা বনশিকা। তিনি কর্মরত রয়েছেন,'লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া' (LIC)তে। ছোটবেলা থেকেই কুলদীপ ও বনশিকার পরিবারের সদস্যরা একে অপরকে চেনেন বলে জানা গিয়েছে। এদিকে, কুলদীপ এ বনশিকার বিয়ে আইপিএল-র পরই হওয়ার কথা ছিল। তবে সেই সময় তা করা যায়নি। তবে এবার বছরের শেষলগ্নে বিয়ের পিঁড়িতে বসছেন এই বাঁহাতি স্পিনার। বোর্ডের এক কর্মকর্তা বলেছেন,' বিয়ের জন্য কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছে। কবে থেকে ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।' তিনি এও বলেন,' দলে ওর প্রয়োজনের বিষয়টি খতিয়ে দেখে ম্যানেজমেন্ট জানাবে, কবে থেকে ছুটি পাবে।'

এদিকে, ভারতীয় ক্রিকেটের এক তাবড় তারকাও নভেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন। তিনি স্মৃতি মন্ধনা। ইন্দোরের বউমা হয়ে সঙ্গীত শিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি। বলিউডের নামি সঙ্গীত শিল্পী পলক মুচ্ছল হতে চলেছেন স্মৃতির ননদ। সব মিলিয়ে বছর শেষে ভারতীয় ক্রিকেটের ২২ গজের বাইরে এবার বাজতে চলেছে বিয়ের সানাই!

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe