...
...
Next Story

Anti-paper leak bill changes: ১০ কোটি টাকা জরিমানা! পাশ হওয়া প্রশ্নফাঁস-বিরোধী বিলে কোন ৮ পরিবর্তন করা হল?

Anti-paper leak bill changes: সংসদের বাদল অধিবেশনে লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী বিল পাশ হয়ে গেল। ধ্বনিভোটে পাশ হয়ে গিয়েছে সেই বিল। ওই সংশোধনী বিলে কী কী পরিবর্তন করা হল? বিষয়টি নিয়ে বিরোধীরা কী বললেন? তাঁদের কী যুক্তি?

Published on: Jul 29, 2026, 17:59:40 IST
Advertisement

Anti-paper leak bill changes: হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নফাঁস-বিরোধী বিল। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে যে ছাত্র আন্দোলন হয়েছিল, তারপরে গত সোমবার প্রশ্নফাঁস-বিরোধী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। যে বিলের পোশাকি নাম হল ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিস) অ্যামেডমেন্ট বিল, ২০২৬’ (Public Examination - Prevention of Unfair Means Amendment Bill, 2026)। ওই সংশোধনী বিলে শাস্তি এবং জরিমানার অঙ্কটা বাড়ানোর কথা বলা হয়েছে। তাছাড়াও ২০২৪ সালের মূল আইনের থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।

কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করা হয়েছে প্রস্তাবিত আইনে?

সংসদের বাদল অধিবেশনে লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী বিল পাশ হয়ে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
সংসদের বাদল অধিবেশনে লোকসভায় প্রশ্নফাঁস-বিরোধী বিল পাশ হয়ে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

১) প্রস্তাবিত আইনের আওতায় যদি অপরাধ হয়, তাহলে সেটা বিচারের জন্য যে কোনও দায়রা আদালতকে বিশেষ ফাস্ট-ট্র্যাক কোর্টের মনোনীত করার ক্ষমতা দেওয়া হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।

২) এই ধরনের স্পেশাল ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারপ্রক্রিয়া রোজ চালাতে হবে। আর চার্জশিট দাখিলের তিন মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

৩) যে কোনও অপরাধের তদন্তের জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

৪) প্রস্তাবিত আইনের আওতায় দু'মাসের মধ্যে অপরাধের তদন্ত সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৬) হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের কাছে কোনও রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করার ব্যবস্থা আছে। আপিল গ্রহণের তারিখ থেকে তিন মাসের মধ্যে তা নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে এই প্রস্তাবিত আইনে।

আরও পড়ুন: Egg in Kolkata Schools Mid Day Meal: ডিম বাদ পড়ছে না পড়ুয়াদের পাত থেকে! তবে কলকাতার স্কুলে মিড ডে মিল দেবে ইসকনই

৭) প্রস্তাবিত আইন অনুযায়ী, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫০ লাখ টাকা পর্যন্ত।

৮) সংগঠিত অপরাধের ক্ষেত্রে, এই বিলে ন্যূনতম সাত বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

শাস্তির থেকে বেশি জোর দেওয়া উচিত প্রশ্নফাঁস রোধে, দাবি বিরোধীদের

আর সেই বিলের প্রেক্ষিতে বিরোধীরা দাবি করেছেন, কীভাবে শাস্তি দেওয়া হবে, তার থেকে বেশি করে জোর দেওয়া উচিত প্রশ্নফাঁস রোখার উপরে। কিন্তু প্রশ্নফাঁস-বিরোধী বিলে তার ঠিক উলটোটা করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe