Abhishek PA Sumit Roy Bank Details: ১৫ কোটি টাকা জমা অভিষেকের আপ্ত-সহায়কের ব্যাঙ্কে! ৭১ লাখ জুনেই, দুর্নীতির চূড়া?

Abhishek PA Sumit Roy Bank Details: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি টাকার মতো ঢুকেছে বলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে জানাল পশ্চিমবঙ্গ সরকার। জুনেই জমা পড়েছে প্রায় ৭১ লাখ টাকা।

Published on: Sep 9, 2026, 14:58:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek PA Sumit Roy Bank Details: পাঁচ লাখ, ১০ লাখ বা ২০ লাখ টাকা নয়- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা ঢুকেছে বলে সুপ্রিম কোর্টে জানাল রাজ্য সরকার। তদন্তকারীরা মনে করছেন, শালবনিতে জমি কেলেঙ্কারি নিয়ে আপাতত যে তথ্য সামনে এসেছে, তা নেহাতই হিমশৈলের চূড়া। দুর্নীতির শিকড় আরও গভীরে লুকিয়ে আছে। সেই পরিস্থিতিতে বুধবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা ঢুকেছে। পশ্চিমবঙ্গের পালা পরিবর্তনের পরে জুনেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদে আপ্ত-সহায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭১ লাখ টাকা ঢুকেছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার।

শালবনিতে জমি কেলেঙ্কারি মামলায় বিপাকে সুমিত রায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শালবনিতে জমি কেলেঙ্কারি মামলায় বিপাকে সুমিত রায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

অভিষেকের আপ্ত-সহায়ককে হেফাজতে নেওয়া প্রয়োজন, সওয়াল রাজ্যের

সেই পরিস্থিতিতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কীভাবে সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা এল, কোন উৎস থেকে টাকা জমা করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানার জন্য অভিষেকের আপ্ত-সহায়ককে হেফাজতে নেওয়া প্রয়োজন। তিনি জিজ্ঞাসাবাদের সময়ও সহযোগিতা করছেন না। এড়িয়ে যাচ্ছেন অনেক প্রশ্নের উত্তর। স্পষ্টভাবে কোনও কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: SC on Mother-Son Property Case: 'মায়ের পায়ে হাত দিয়ে পাপের জন্য ক্ষমা চান', সম্পত্তি বিবাদ নিয়ে ছেলেকে বলল সুপ্রিম কোর্ট

অভিষেকের বাড়িতেও অভিযান চলে সুমিতের খোঁজে

আসলে জমি কেলেঙ্কারি মামলায় শালবনি থানায় অভিষেকের আপ্ত-সহায়ক সুমিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকী অভিষেকের বাড়িতে অভিযান চালিয়েও সুমিতের খোঁজ পায়নি সুমিত। পরবর্তীতে প্রকাশ্যে আসেন ডায়মন্ড হারবারের সাংসদে আপ্ত-সহায়ক।

আরও পড়ুন: Bengal Road Projects Latest Update: বাংলার ৬ রাস্তার জন্য প্রায় ১,০৫০ কোটি টাকা দিল কেন্দ্র! ভোল পালটাবে ১৯৪ কিমির

হাইকোর্টে আগাম জামিন পাননি সুমিত, এখন হাজির সুপ্রিম কোর্টে

যে সুমিত কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি করেন। তবে সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। বুধবার ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছে। আগামকিকাল (বৃহস্পতিবার) আবারও সেই মামলার শুনানি হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More