Americans fighting for Russian Army: রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য টেলিগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে নাকি আমেরিকানদের নিযুক্ত করছে মস্কো। ইউক্রেনের আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিমধ্যে কমপক্ষে ১৮ জন আমেরিকানকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা রাশিয়ান সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁদের নাকি বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ২৬,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা)। সঙ্গে থাকছে মাসিক বেতনের ব্যবস্থাও।
নিয়োগ করলে মাথাপিছু ২৪,০০০ ডলার পর্যন্ত বোনাস দেওয়া হবে

আর সেই পুরো 'নিয়োগ' প্রক্রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করা হচ্ছে ফেসবুক, টিকটক, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। যাঁরা ওরকম প্রার্থী নিয়োগ করছেন, তাঁদের নাকি মাথাপিছু ২৪,০০০ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে। পাশাপাশি মাসিক বেতনের একাংশও নাকি তাঁদের দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রাক্তন মার্কিন মেরিনও যোগ দেন রাশিয়ার সামরিক বাহিনীতে
যাঁদের রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে আমেরিকার অ্যারিজোনার এক প্রাক্তন মার্কিন মেরিন ছিলেন বলে রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার বাহিনীতে যোগ দেওয়ার পরে মাসতিনেকের মধ্যে ইউক্রেনে মৃত্যু হয়েছে ওই যুবকের। তাঁর বয়স যখন ১৮ ছিল, তখন মার্কিন মেরিনে যোগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সামরিক বাহিনীর নিয়ম মেনে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টিকা নিতে রাজি না হওয়ায় চাকরি হারিয়েছিলেন। পরবর্তীতে যোগ দিয়েছিলেন রাশিয়ার সামরিক বাহিনীতে।
প্রাক্তন CIA কর্তার ছেলেও নাকি লড়েছেন রাশিয়ার হয়ে
{{/usCountry}}প্রাক্তন CIA কর্তার ছেলেও নাকি লড়েছেন রাশিয়ার হয়ে
{{/usCountry}}সেই তালিকায় নাকি আমেরিকার প্রাক্তন গোয়েন্দা সংস্থা সিআইএয়ের এক আধিকারিকের ছেলেও ছিলেন। ওই রিপোর্ট অনুুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে ইউক্রেনে লড়াই করার সময় তাঁর মৃত্যু হয়েছিল। ইউক্রেনের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে আরও কয়েকজন মার্কিন নাগরিককে চিহ্নিত করেছে, যাঁরা রাশিয়ান সামরিক বাহিনীতে নাম লিখিয়েছিলেন।
তবে শুধু আমেরিকার লোকজন নন, রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামরিক বাহিনীতে লোক নিয়োগ করেছে। যাঁরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছেন। রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন যে বিশ্বের ১৩৫টি দেশের প্রায় ২৯,০০০ জন রাশিয়ার হয়ে লড়াই করছেন। সেই কয়েকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। আসল সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।