Chinese Phone Brand Losing Indian Market: ভারতীয় বাজারে ধাক্কা চিনা স্মার্টফোনের! হু হু করে কমল দাপট,বাজিমাত দেশীয় ফোনের
Chinese Phone Brand Losing Indian Market: ভারতীয় বাজারে ধাক্কা চিনা স্মার্টফোন কোম্পানিগুলির। একটা সময় যে চিনা স্মার্টফোন সংস্থাগুলির রমরমা ছিল ভারতের বাজারে, সেগুলি এখন ধাক্কা খেয়েছে। বরং ভারতীয় ব্র্যান্ডের দাপট বেড়েছে।
Chinese Phone Brand Losing Indian Market: ভারতের বাজারে ক্রমশ জমি হারাচ্ছে চিনা স্মার্টফোন সংস্থাগুলি। একটা সময় যেখানে চিনা কোম্পানির স্মার্টফোনের রমরমা ছিল, এখন সেটা ক্রমশই কমে যাচ্ছে। সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ার জন্য বাজেট স্মার্টফোনের দাম বাড়ছে। সেই পরিস্থিতিতে চিনা স্মার্টফোন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। তার ফলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতীয় বাজারে চিনা স্মার্টফোনের শেয়ার ৬৮ শতাংশের কাছাকাছি নেমে গিয়েছে। যা এক বছর আগেও ছিল ৭৫ শতাংশের মতো।

পুরনো দামে আগের মতো স্পেসিফিকেশনের ফোন আসছে না বেশি
একটা সময় বাজেট স্মার্টফোনের সুবাদে ভারতের বাজারে জাঁকিয়ে বসেছিল চিনা মোবাইল সংস্থাগুলি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ওই সংস্থাগুলির উপরে চাপ বেড়ে গিয়েছে। সেই পুরনো দামে আগের মতো স্পেসিফিকেশন বা ফিচার্সের ফোন লঞ্চ করতে পারছে না। তার জেরে স্বভাবতই ভারতীয়রা মুখ ফিরিয়ে নিচ্ছেন চিনা স্মার্টফোন থেকে।
চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ধাক্কা চিনা সংস্থাগুলি
ওই প্রতিবেদন অনুযায়ী, গবেষণা এবং উপদেষ্টা সংস্থা ওমদিয়ার প্রিন্সিপাল অ্যানালিস্ট সান্যাম চৌরাশিয়া জানিয়েছেন যে লাগাতার দাম বৃদ্ধির ফলে চিনের মূল উপকরণ নির্মাতা সংস্থাগুলি জোরদার ধাক্কা খেয়েছে এন্ট্রি-লেভেল সেগমেন্টে। যা সাধারণত ওই চিনা কোম্পানিগুলির চাহিদা বাড়িয়ে তুলত বলে জানিয়েছেন ওই গবেষণা এবং উপদেষ্টা সংস্থার প্রিন্সিপাল অ্যানালিস্ট।
আবার দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে খরচ নিয়ন্ত্রণে আনার জন্য গত চার-পাঁচ ত্রৈমাসিক ধরে চিনা সংস্থাগুলি স্মার্টফোনের স্পেসিফিকেশন পরিবর্তন করছে। সস্তা বা বাজেটের স্মার্টফোনের নয়া মডেলের সংখ্যা কমিয়ে ফেলছে। বরং ধীরে-ধীরে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম স্মার্টফোনের দিকে বাড়তি নজর দিচ্ছে। যে সেগমেন্টে লাভের বেশি সুযোগ আছে বলে মনে করছে চিনা সংস্থাগুলি।
ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনের দাপট বাড়ছে
আর চিনা কোম্পানিগুলি যখন ধাক্কা খাচ্ছে, সেইসময় ভারতীয় সংস্থাগুলির দাপট বেড়েছে। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, রিসার্চ সংস্থা কাউন্টার পয়েন্টের তরফে জানানো হয়েছে যে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ডের বাজার দখল বৃদ্ধি পেয়ে সাত শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত বছর ছিল দু'শতাংশের মতো। কম দামি বা বাজেট সেগমেন্টে ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনের দাপট বৃদ্ধি পাচ্ছে বলে ওই রিসার্চ সংস্থার তরফে জানানো হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


