Pakistan Army Chief Asim Munir: শরিফ নামেই প্রধানমন্ত্রী, পাকের আসল ‘বস’ আসিম মুনির, বিস্ফোরক প্রাক্তন মন্ত্রীই
Pakistan Army Chief Asim Munir: শেহবাজ শরিফ নামেই প্রধানমন্ত্রী, পাকিস্তানের আসলে ‘বস’ সেনাপ্রধান আসিম মুনির। ফাঁস করে দিলেন পাকিস্তানেরই প্রাক্তন মন্ত্রী।
Pakistan Army Chief Asim Munir: শেহবাজ শরিফ নামেই স্রেফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। আসলে পাকিস্তানের ক্ষমতার রাশ আছে সেনাপ্রধান আসিম মুনিরের হাতেই। ফাঁস করে দিলেন খোদ পাকিস্তানেরই প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সংবাদসংস্থা এএনআইএয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এ বিষয়ে কোনও দ্বিমত নেই যে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরই আসলে পাকিস্তানের প্রধান। এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেনাপ্রধান ফিল্ড মার্শাল (আসিম মুনিরের) হাতেই রয়েছে। এমনকী গতকালও যদি দেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে পাকিস্তানের নেতা হিসেবে উল্লেখ করেছেন এবং শাহবাজ শরীফের নাম উল্লেখ করার প্রয়োজনও মনে করেননি। এতেই এটা খুব স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরই পাকিস্তানের আসল নেতা। এ বিষয়ে কোনও দ্বিমত নেই।'

ট্রাম্পকে তেল দেওয়ার চেষ্টা মুনিরের?
তারইমধ্যে ইরানে পৌঁছে গিয়েছেন মুনির। ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান। সংশ্লিষ্ট মহলের মতে, পাকিস্তানের এই উদ্যোগের পিছনে অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। পাকিস্তান বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আইএমএফ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর ঋণের ওপর নির্ভরশীল দেশটি চাইছে আমেরিকার সুনজরে থাকতে। ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে একদিকে যেমন ভারতের সঙ্গে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা সহজ হবে, তেমনই আমেরিকার কাছ থেকে আর্থিক সুবিধাও আদায় করা সম্ভব হতে পারে।
কূটনৈতিক জয় পাওয়ার চেষ্টা পাকিস্তানের
বিশেষজ্ঞদের মতে, মুনির খুব সুকৌশলে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্বের একটি পরোক্ষ যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। পাকিস্তান বোঝাতে চাইছে যে, আফগানিস্তান থেকে শুরু করে ইরান ইস্যু—সবক্ষেত্রেই পাকিস্তানের কৌশলগত গুরুত্ব অপরিসীম। যদি পাকিস্তান সফলভাবে ইরান ও আমেরিকার মধ্যে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার টেবিলে বসাতে পারে, তবে সেটি হবে জেনারেল মুনিরের জন্য একটি বড় কূটনৈতিক জয়।
আরও পড়ুন: Strait of Malacca: হরমুজের পর US-র নজরে মালাক্কা প্রণালী? কেন ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ?
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


