Sheikh Hasina Extradition Latest Update: হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? সামনে বড় রিপোর্ট! তারেক কি আসছেন এবার
Sheikh Hasina Extradition Latest Update: শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? তা নিয়ে সামনে এল বড় রিপোর্ট। তারইমধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে ভারতকে বার্তা দিল ঢাকা। যিনি নিজেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন।
Sheikh Hasina Extradition Latest Update: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য জোড়া শর্ত দিল ঢাকা। রবিবার ঢাকার তরফে জানানো হয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। সেইসঙ্গে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে ভারতকে। আর তাহলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার ‘অনুকূল’ পরিস্থিতি তৈরি হবে বলে ঢাকার তরফে জানানো হয়েছে।

তারেকের ভারত সফর নিয়ে চলছে আলোচনা
রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের আধিকারিকরা গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন। তবে ৫ অগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদমাধ্যমের সঙ্গে প্রকাশ্য আলাপচারিতার ফলে এই প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করেছে। এ বিষয়ে আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি।’
আরও পড়ুন: পানীয় জলে ই-কোলাই ব্যাকটেরিয়া, নেই শৌচাগার! একাধিক প্রথম শ্রেণির স্টেশন নিয়ে বিস্ফোরক রিপোর্ট CAG-র
‘অনুকূল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন’
সেই রেশ ধরে ঢাকার তরফে বলা হয়েছে, ‘আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি, তারা যেন শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে প্রত্যর্পণের বিষয়ে আমাদের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ করে এবং আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শরিফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: ৪ মিনিটের জুম কল-এ ছাঁটাই করেছিলেন ৯০০ কর্মীকে, সেই CEO র কপালেও জুটল…
সেইসঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা পুনরায় বলছি যে সার্বভৌম, সাম্য, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী-সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আমরা আমাদের বাংলাদেশ-প্রথম নীতি অনুসরণ অব্যাহত রাখব।’
'আদালতে যেতে পারে ভারত সরকার'
তারইমধ্যে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে হাসিনাকে বাংলাদেশে ‘প্রত্যর্পণ' করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রত্যর্পণের বিষয়টি চূড়ান্তভাবে আমাদের আদালতই নির্ধারণ করবে; এটি কোনও রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতের প্রক্রিয়ায় মূলত এটিই যাচাই করা হবে যে, যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে, ভারতীয় আইনের আওতায় সেগুলোও অপরাধ হিসেবে গণ্য কিনা।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


