Pakistan President on Hindus: ভারতীয়রা ‘অখণ্ড ভারতে’ বিশ্বাসী, দাবি জারদারির! বললেন, ‘পাকিস্তানি হিন্দুরা তো…’

Pakistan President on Hindus: ভারতীয়রা ‘অখণ্ড ভারত’ ধারণায় বিশ্বাসী বলে দাবি করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সেইসঙ্গে তিনি দাবি করলেন, পাকিস্তানি হিন্দুরা ভারতের থেকে পাকিস্তানে থাকতে বেশি চান।

Published on: Aug 15, 2026, 18:24:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pakistan President on Hindus: পাকিস্তানি হিন্দুরা নাকি ভারতে চলে আসার থেকে তাঁদের দেশেই থাকতে বেশি পছন্দ করেন- এমনই দাবি করলেন আসিফ আলি জারদারি। পাকিস্তানের রাষ্ট্রপতি দাবি করেছেন, ভারতীয় এবং পাকিস্তানিদের মতাদর্শ আলাদা। তাঁরা আলাদা-আলাদা ধারণা পোষণ করেন। ভারতীয়রা আদতে ‘অখণ্ড ভারতের’ মতাদর্শে বিশ্বাসী। এমনকী হিন্দুরা নাকি পাকিস্তানে স্বাধীনভাবেই থাকতে পারেন বলে দাবি করেন জারদারি।

পাকিস্তানি প্রেসিডেন্ট  আসিফ আলি জারদারি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

‘ভারতীয়রা অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাস করেন’, দাবি জারদারির

শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই জারদারি বলেন, 'ওঁরা (ভারতীয়রা) অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাস করেন। কিন্তু সেটার মধ্যে অনেক কিছু আছে, যেটা ওঁরা ভুলে গিয়েছেন। আমরা মুসলিম। ওঁরা নয়। কিন্তু আমরা এমন মানসিকতার মুসলমান, যারা সহনশীলতা বজায় রাখি। পাকিস্তানে তিন শতাংশ হিন্দু আছেন। তাঁরা অন্য যে কোনও জায়গার মতোই স্বাধীন। তাঁরা ওদের (ভারতের) চেয়ে আমাদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করবেন।'

আরও পড়ুন: Fresh Low Pressure Rain Forecast in WB: একটা যাওয়ার আগেই আরও ১ নিম্নচাপ আসছে! শ্রাবণের শেষেও ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

মুনিরের নজর আছে জারদারির কুর্সির দিকে?

যদিও জারদারির সেই মন্তব্যের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পাকিস্তানে হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে ভয়াবহ অত্যাচারের অভিযোগ ওঠে, তা ধামাচাপা দিতেই কি স্বাধীনতা দিবসে এরকম বার্তা দিলেন? বিশেষত পাকিস্তানের রাষ্ট্রপতির কথা শুনে একাংশের মনে হয়েছে যে সংখ্যাগুরু মুসলিমরা যেন স্রেফ বরদাস্ত করে যাচ্ছেন হিন্দুদের।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: বাবার খুনের পরে UPSC দিয়ে IPS হলেন বজরং, হত্যাকারীদেরও হল জেল, ভাসলেন আবেগে

যে পাকিস্তানে হামেশাই অভিযোগ ওঠে যে হিন্দু মেয়েদের অপহরণ করে ধর্মান্তকরণ করানো হয়েছে এবং সংখ্যাগুরু মুসলিমদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। কখনও আবার অভিযোগ উঠেছে যে মসজিদ থেকে পানীয় জল নেওয়ায় হিন্দু পরিবারকে আটকে রেখে ভয়াবহ অত্যাচার চালানো হয়েছে পাকিস্তানে।

আরও পড়ুন: Indian Defence Export Hiked: প্রতিরক্ষা রফতানিতে বড় সাফল্য ভারতের, এক দশকে ভারতীয় অস্ত্র বিক্রি বেড়েছে ৫৫০০ শতাংশ

‘১০ শতাংশ কমিশন’ ও ‘১০ শতাংশ’ জারদারি কটাক্ষ

সেই দেশের রাষ্ট্রপতি এমন একটা সময় ওরকম মন্তব্য করেছেন, যখন জল্পনা ছড়িয়েছে যে জারদারির কুর্সির দিকে নজর আছে পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের। সেরকম পরিস্থিতিতে নিজের নম্বর বাড়াতেই জারদারি এরকম মন্তব্য করেছেন কিনা, তা নিয়েও জল্পনা চলছে। অনেকে যে পাকিস্তানি প্রেসিডেন্টকে ‘১০ শতাংশ’ জারদারি বলে কটাক্ষ করেন। কারণ অভিযোগ ওঠে, যে কোনও কাজে কাটমানি হিসেবে ১০ শতাংশ টাকা নিতেন জারদারি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More