...
...
Next Story

Sheikh Hasina On Verdict: ফাঁসির সাজা শুনে গর্জন শেখ হাসিনার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে দুষলেন কাকে?

Sheikh Hasina On ICT Verdict: সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফাঁসির সাজা শোনানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এবার সেই রায় নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা।

Published on: Nov 17, 2025, 16:31:32 IST
Advertisement

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফাঁসির সাজা শোনানো হয়েছে শেখ হাসিনাকে। রায় ঘোষণার পর মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবারের এই রায়কে তিনি 'পক্ষপাতদুষ্ট' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে সরাসরি প্রত্যাখ্যান করলেন তিনি। পাশাপাশি এই দিন তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনো প্রমাণ নেই। বরং তাঁর সরকার মানবাধিকার ও উন্নয়নমূলক বহু কাজ করেছে। সেসব কাজের জন্য তিনি গর্বিত।

‘অবৈধ ট্রাইবুনাল’ বলে দাবি

ফাঁসির সাজা শুনে গর্জন শেখ হাসিনার (ছবি - PTI)
ফাঁসির সাজা শুনে গর্জন শেখ হাসিনার (ছবি - PTI)

রায় ঘোষণার পরেই একটি লিখিত বিবৃতি দেন আওয়ামী লীগ নেত্রী। এই রায়কে একটি 'অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইবুনাল'-এর কাজ বলে চিহ্নিত করেন। তাঁর মতে, এটি 'অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জ খুনী মনোভাবের প্রতিফলন'। তাঁর অভিযোগ, বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করতেই এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্য এখানে ষোলোআনা।

আর কী বললেন মুজিব কন্যা

মুজিব-কন্যা আরও দাবি করেন, তাঁকে আদালতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। এমনকি নিজের পছন্দের আইনজীবীও বাছার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। হাসিনা বলেন, এই ট্রাইবুনাল পক্ষপাতদুষ্ট ছিল। পূর্ববর্তী সরকারের পক্ষ নেওয়া বর্ষীয়ান আইনজীবী ও বিচারপতিদের ট্রাইবুনালে হয় সরিয়ে দেওয়া হয়েছে, নয়তো চুপ করিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে শুধু আওয়ামী লীগের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন - AMRIT At Kalyani AIIMS: অনেক সস্তায় মিলবে জীবনদায়ী ওষুধ, কল্যাণী এইমসে ‘AMRIT’ উদ্বোধন করলেন জেপি নড্ডা

ইউনূসের বিরুদ্ধে অভিযোগ

রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগ সম্পূর্ণত অস্বীকার করে হাসিনা বলেন, তিনি কিংবা কোনও রাজনৈতিক নেতাই আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ দেননি। তাঁর বিশ্বাস, বিশ্বের কোনো প্রকৃত পেশাদার আইনজীবী বাংলাদেশের ট্রাইবুনালের এই রায় সমর্থন করবেন না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks