Bangladesh Leader on Sheikh Hasina: ‘মারা গেলে ভারতও শান্তি পেত’, হাসিনাকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশের নেতা, আরও বললেন

Bangladesh Leader on Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Published on: Nov 29, 2026, 13:30:08 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bangladesh Leader on Sheikh Hasina: শেখ হাসিনাকে ফাঁসি দিলেই দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরে আসবে বলে দাবি করলেন বাংলাদেশের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এনপিসি নেতা দাবি করেছেন যে হাসিনা বর্তমানে ভারত-সহ পুরো দক্ষিণ এশিয়ার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাঁর ফাঁসি হয়ে গেলেই দক্ষিণ এশিয়ায় অশান্তি কেটে যাবে বলে দাবি করেছেন বাংলাদেশের এনসিপি নেতা।

তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

‘মারা গেলে ভারতও শান্তি পেত’, বিস্ফোরক বাংলাদেশের নেতা

সংবাদমাধ্যম ঢাকা টকের একটি ভিডিয়োবার্তায় নাসিরুদ্দিনকে বলতে শোনা গিয়েছে, ‘(হাসিনাকে) ধরে নিয়ে ফাঁসি দিতে হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘মৃত্যু হলে তো সবাই জানতে পারত। মৃত্যু তো কেউ গোপন করে না। ভারতেরও এত অস্বস্তি হত না। মারা গেলে ভারতও শান্তি পেত। আওয়ামি লিগও শান্তি পেত। আওয়ামি লিগের লোকেরাও বিপদে আছে।’

'হাসিনা হলেন অশান্তি', দাবি এনসিপি নেতা নাসিরুদ্দিনের

পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রীকে নিশানা করে নাসিরুদ্দিন বলেন, ‘হাসিনা হলেন ভারত, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার জন্য একটা অশান্তি। অশান্তিকে যত দ্রুত আমরা ফাঁসি দিতে পারব, তত দ্রুত দক্ষিণ এশিয়ায় শান্তি আসবে।’

আরও পড়ুন: NCP Leader on India and Bangladesh War: 'বাংলাদেশে আক্রমণ করলে ভারতের অখণ্ডতা থাকবে না', যুদ্ধ নিয়ে দাবি এনসিপি নেতার

পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা?

এমনিতে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা আছে হাসিনার। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের জাতীয় উড়ান সংস্থার বিমানে করে বাংলাদেশে ফিরতে চান। যদিও প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা যে কূটনৈতিক পাসপোর্ট পেয়েছিলেন, তা বাতিল করে দেওয়ায় কোনও স্থলসীমান্ত নিয়ে বাংলাদেশে ফেরার ভাবনাচিন্তা করছেন বলে সূত্র উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Bangladesh: ‘আন্তর্জাতিক নদীর জল একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি মানা হবে না’, বক্তা বাংলাদেশের মন্ত্রী

সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, হাসিনার প্রত্যাবর্তনের জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার একাধিক সীমান্তে ‘রেকি’ চালিয়েছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। তবে আপাতত সবথেকে এগিয়ে আছে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। অর্থাৎ উত্তর ২৪ পরগনা হয়ে প্রায় আড়াই বছর পরে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Sivok to Rangpo Railway Project Update: ট্রেনে করে সিকিমে যাওয়ার স্বপ্ন আরও হাতের কাছে! ‘বেকথ্রু’ মিলল ৫.৩ কিমির টানেলে

এমনিতে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রত্যর্পণ ছাড়া হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। সেই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী (প্রত্যর্পণের) অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক কোনও নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার একটি বিষয়।’

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।