Silver Import Restrictions: এপ্রিলে ১৫৭.১৬ শতাংশ বেড়েছিল আমদানি, এবার রুপো ইম্পোর্টে বিধিনিষেধ আরোপ সরকারের

Silver Import Restrictions: ২০২৫ সালের এপ্রিলের তুলনায় এই বছর এপ্রিলে ১৫৭.১৬ শতাংশ বেশি রুপো আমদানি করা হয়েছিল ভারতে। এতদিন আমদানি ক্ষেত্রে 'মুক্ত' ক্যাটাগোরিতে ছিল রুপো। অর্থাৎ, ইচ্ছে হলেই রুপো আমদানি করা যেত। তবে এবার রুপোকে 'সীমাবদ্ধ' শ্রেণিভুক্ত করেছে সরকার।

Published on: May 17, 2026, 09:51:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Silver Import Restrictions: ভারত থেকে রুপো আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে রুপো আমদানি করতে হল সরকারের থেকে অনুমতি নিতে হবে। উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে দেশে হু হু করে বেড়েছিল রুপো আমদানি। ২০২৫ সালের এপ্রিলের তুলনায় এই বছর এপ্রিলে ১৫৭.১৬ শতাংশ বেশি রুপো আমদানি করা হয়েছিল ভারতে। এতদিন আমদানি ক্ষেত্রে 'মুক্ত' ক্যাটাগোরিতে ছিল রুপো। অর্থাৎ, ইচ্ছে হলেই রুপো আমদানি করা যেত। তবে এবার রুপোকে 'সীমাবদ্ধ' শ্রেণিভুক্ত করেছে সরকার। উল্লেখ্য, আগামী দিনের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রস্তুত রাখতেই এই পদক্ষেপ।

ভারত থেকে রুপো আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার।
ভারত থেকে রুপো আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার।

জ্বালানি ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের জন্য বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে চাইছে সরকার। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আবেদন করেছিলেন, একবছরের জন্য যাতে সোনা-রুপো না কেনে কেউ। এরপর সোনা ও রুপো আমদানির ওপর শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে ৬৯০ বিলিয়ন ডলারের বেশি। যা ১০ মাসের জন্য আমদানির মূল্য চোকানোর জন্য যথেষ্ট। তবে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে সরকার সতর্কতা অবলম্বন করছে।

উল্লেখ্য, মূল্যবান ধাতু, বিশেষ করে সোনা ও রুপোর আমদানিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর বড় টান পড়ে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের স্বর্ণ আমদানি ২৪.০৮ শতাংশ বেড়েছিল। ভারত মোট ৭১.৯৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি করে গত অর্থবর্ষে। এদিকে রুপোর আমদানি ১৪৯.৪৮ শতাংশ বেড়ে ১২.০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। আর গত এপ্রিলে ভারতে ৪১১.০৬ মিলিয়ন ডলারের রুপো আমদানি করা হয়েছিল। ২০২৫ সালের এপ্রিলে ১৫৯.৮৫ মিলিয়ন ডলারেরই রুপো আমদানি করা হয়েছিল।

প্রসঙ্গত, দেশের অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি আমদানি আবশ্যক। এরই সঙ্গে কৃষিকাজের জন্য সার আমদানিরও কোনও বিকল্প নেই। এদিকে জ্বালানি নিয়ে টালমাটাল পরিস্থিতির কারণেই চাহিদা বাড়ছে সোনার। এর জেরে দেশের খরচ বাড়ছে। এই আবহে ভবিষ্যতের সম্ভাব্য বিপদ বুঝে আগেভাগেই পদক্ষেপ করেছে সরকার। রুপো-সোনা আমদানিতে শুল্ক বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা এই খা খরচ কমাতে চাইছে ভারত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More