Covid Situation In India: ৩ সপ্তাহে কোভিডে ৪ মৃত্যু অন্ধ্রে! আক্রান্তের খবর বহু রাজ্যে, দেশে মোট…

ফের কোভিড-ত্রাস! উদ্বেগের মাঝে সামনে এল এক পরিসংখ্যান। 

Published on: Jul 17, 2026, 20:21:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের একবার কোভিডের চোঙ রাঙানি! দেশের নানান রাজ্যে করোনার সংক্রমণ ঘিরে একাধিক আক্রান্তের সংখ্যা উঠে আসছে গত ১ জুলাই থেকে পরিসংখ্যানের হিসাবে। যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্ধ্র প্রদেশে গত ২৬ জুন থেকে এপর্যন্ত মোট ৪ জনের করোনা সংক্রান্ত মৃত্যুর খবর উঠে আসছে। এই পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে অন্ধ্র প্রদেশের সরকার।

৩ সপ্তাহে কোভিডে ৪ মৃত্যু অন্ধ্রে! আক্রান্তের খবর বহু রাজ্যে, দেশে মোট… (PTI Photo) (PTI12_19_2023_000172B)
৩ সপ্তাহে কোভিডে ৪ মৃত্যু অন্ধ্রে! আক্রান্তের খবর বহু রাজ্যে, দেশে মোট… (PTI Photo) (PTI12_19_2023_000172B)

অন্ধ্র প্রদেশের স্বাস্থ্য সচিব বীরপান্ডিয়ান জানিয়েছেন, যে ৪ জনের করোনা সংক্রান্ত মৃত্যুর খবর উঠে এসেছে সেরাজ্যে, তাঁদের প্রত্যেকের স্বাস্থ্যগত কিছু অসুস্থতার তথ্যও রয়েছে, যেমন- ডায়াবিটিস, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ থেকে করোনার নমুনা পৌঁছে গিয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। তা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংর জন্য।

উল্লেখ্য, ২০২০ সালের পর থেকে বিশ্ব জুড়ে করোনার ত্রাসের নির্মম স্মৃতি এখনও দগদগে! তারই মাঝে অন্ধ্রপ্রদেশের এই পরিসংখ্যান বেশ কিছুটা উদ্বেগে রেখেছে অনেককে। অন্ধ্র প্রদেশে এ বছর ২৬ জুন কডাপায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর মোট ৬৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে কডাপা জেলায় আটজন, গুন্টুরে দুজন এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়ায় একজন করে রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন আগে থেকেই সংক্রমিত রোগীদের সংস্পর্শে এসেছিলেন। রোগীদের মধ্যে তিনজন বাড়িতে আইসোলেশনে এবং দুজন হাসপাতালে রয়েছেন, আর তিনজন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। তবে সেরাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সেরাজ্যে করোনা নিয়ে আতঙ্ক নেই। তবে তিনি বলছেন, ‘তবে, মহামারির সময় যেমনটা করা হতো, ঠিক তেমনই কিছু সতর্কতামূলক ব্যবস্থা,যেমন মাস্ক পরা এবং জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলা,মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ভারতে মোট ৩৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী পাওয়া গিয়েছে কেরালায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৫ জন। এছাড়া কর্ণাটকে ৬৪ জন, মহারাষ্ট্রে ৪৩ জন, তামিলনাড়ুতে ৩৯ জন, দিল্লিতে ১৮ জন এবং রাজস্থানে ১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ১৮ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যা অন্ধ্রপ্রদেশের সংখ্যার চেয়েও বেশি।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More