SSC CGL 2026: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফে অফিসিয়াল ওয়েবসাইটে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে অনলাইনে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং সংস্থায় গ্রুপ 'বি' এবং গ্রুপ 'সি' পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এবারের বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল শূন্যপদের বিপুল সংখ্যা। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার মোট ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রিধারী যে কোনও যোগ্য প্রার্থী এই পদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
প্রধানত দুটি ধাপে হয়- টিয়ার-১ এবং টিয়ার-২। প্রথম ধাপ অর্থাৎ টিয়ার-১ পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা। এই পরীক্ষা মূলত স্ক্রিনিং প্রকৃতির বা কোয়ালিফাইং মার্কসের হয়। এর নম্বর চূড়ান্ত মেরিট লিস্টে যোগ না হলেও টিয়ার-২ পরীক্ষায় বসার জন্য এটি পাস করা বাধ্যতামূলক।
কমিশনের নির্ধারিত পরীক্ষাবিধি অনুযায়ী, এসএসসি সিজিএলের টিয়ার-১ পরীক্ষায় মোট ১০০টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস (MCQ) প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান দু'নম্বর। অর্থাৎ মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য মোট ৬০ মিনিট (১ ঘণ্টা) সময় দেওয়া হবে।
টিয়ার-১ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কড়া নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে। তাই উত্তর দেওয়ার সময় সঠিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।