Gavaskar on Bavuma Captaincy: রাহানের মতোই বুক বাজিয়ে বেড়ায় না, PR টিমও নেই, বাভুমার প্রশংসায় সানি, নিশানায় কে?
Gavaskar on Bavuma Captaincy: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁকে গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং অজিঙ্কা রাহানের সঙ্গে তুলনা করলেন প্রোটিয়া অধিনায়কের।
Gavaskar on Bavuma Captaincy: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্রশংসায় পঞ্চমুখ হলেন সুনীল গাভাসকর। এমনকী ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গেও বাভুমার তুলনা করলেন। ভারতের প্রাক্তন তারকা দাবি করেছেন, 'টাফ' বা আগ্রাসী ক্রিকেটার হওয়া জন্য মাঠে যে গালিগালাজ করার দরকার নেই বা গোটা দুনিয়ার বিরুদ্ধে সরব হওয়ার দরকার নেই, সেটা দেখিয়েছিলেন বিশ্বনাথ। যে গুণটা বাভুমার মধ্যেও আছে। আবার অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও বুক বাজিয়ে বেড়ান না বলেও দাবি করেন গাভাসকর।

সমালোচকদের ‘নোংরা কথা’ গিলতে বাধ্য করিয়েছেন বাভুমা, দাবি সানির
সংবাদমাধ্যম মিড ডে'র কলামে গাভাসকর দাবি করেন, বাভুমাকে যখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, সেইসময় অনেকেই ভ্রূ কুঁচকেছিলেন। অভিযোগ উঠেছিল যে কোটার খেলোয়াড় হিসেবে বাভুমাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে বাভুমা প্রমাণ করেছেন যে তিনি অধিনায়ক হিসেবে কতটা দুর্ধর্ষ।
ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, বাভুমা শুধু অধিনায়ক নন, তিনি একজন নেতা। একজন অধিনায়কের থেকে একজন নেতার ভূমিকা আলাদা হয়। যাঁরা একটা সময় বাভুমাকে নিয়ে প্রশ্ন তুলতেন, নিজের পারফরম্যান্স দিয়ে তাঁদের সেইসব ‘নোংরা শব্দ’ গিলতে বাধ্য করেছেন বলে দাবি করেছেন গাভাসকর।
‘অজিঙ্কা রাহানের মতোই অসাধারণ’ বাভুমা
তাঁর কথায়, ‘অধিনায়ক হিসেবে প্রোটিয়াদের হয়ে ১৪টি টেস্টের মধ্যে ১২টিতে জয় এবং স্রেফ (অস্ট্রেলিয়া) সিরিজের প্রথম টেস্টে হারের যে রেকর্ড তাঁর রয়েছে, তা অজিঙ্কা রাহানের মতোই অসাধারণ। যাঁর নেতৃত্বে ভারত কখনওই কোনও টেস্টে হারেনি। ওরা কেউই নিজেদের বড়াই করে বেড়ায় না। আবার ওদের এমন কোনও পাবলিক রিলেশন বাহিনীও (PR টিম) নেই, যারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করে যে ওরা কতটা ভালো।’
বিশ্বনাথের সঙ্গে বাভুমার তুলনায় গাভাসকর
সেই রেশ ধরে বিশ্বনাথের সঙ্গে বাভুমার তুলনা করেছেন গাভাসকর। ওই সংবাদমাধ্যমের কলামে তিনি দাবি করেছেন, মাঠের মধ্যে দক্ষিণ আফ্রিকা যেমন আচরণ করেন, তা দেখে বিশ্বনাথের কথা মনে পড়ে যায়। ভারতীয় প্রাক্তন তারকাকে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দেওয়া হত বা তিনি যেভাবে সমাদৃত হতেন, সেটাই বাভুমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলে দাবি করেন গাভাসকর।
আর গাভাসকর সেই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাভুমার দুর্দান্ত পারফরম্যান্সের পরে। সিরিজের প্রথম টেস্টে হারের পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস দক্ষিণ আফ্রিকা যখন ছয় উইকেটে ১১০ রানে ধুঁকছিল, সেইসময় ১৭৯ রান করেন বাভুমা। সেই ইনিংসের উপরে ভর করে বৃষ্টির জন্য প্রায় দু'দিন নষ্ট হওয়ার পরও এক ইনিংস এবং ৩১ রানে জিতে গিয়েছে প্রোটিয়ারা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


