...
...
Next Story

Naveed Akram: ‘মদ…ধূমপানের’ নেশা নেই! সিডনি কাণ্ডের সন্দেহভাজনের মা ভেরেনা বলছেন, ‘ভালো ছেলে’ নাভিদ

‘খেতে যাচ্ছি,’ সিডনির বিচে গুলিচালনা কাণ্ডের আগে মাকে বলে নাভিদ! ছেলেকে নিয়ে আর কী বললেন ভেরেনা?

Published on: Dec 15, 2025, 12:34:09 IST
By
Prefer HTon Google
Advertisement

সিডনির বন্ডাই বিচে রবিবার ভয়াবহ গুলিচালনা কাণ্ডে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্য হয়েছে। ইহুদি অনুষ্ঠান হানুকা উদযাপনের সময়ই সেখানে এই গুলি চালনার ঘটনার পর থেকে গোটা অস্ট্রেলিয়া শোকাহত। ক্ষোভে ফুঁসছে ইজরায়েল। এদিকে, যারা গুলি চালিয়েছে, তাদের মধ্যে একজন ২৪ বছর বয়সী নাভেদ আক্রম ধৃত। অপরজন নাভেদের বাবা সাজিদ গুলিতে নিহত হয়েছে। এদিকে, জোরকদমে চলছে তদন্ত। বেশ কিছু রিপোর্ট বলছে, এই নাভিদ ও সাজিদ পাকিস্তানি বংশোদ্ভুত।

‘খেতে যাচ্ছি,’ গুলিচালনা কাণ্ডের আগে মাকে বলে নাভিদ! ছেলেকে নিয়ে আর কী বললেন ভেরেনা?
 REUTERS/Alasdair Pal (REUTERS)
‘খেতে যাচ্ছি,’ গুলিচালনা কাণ্ডের আগে মাকে বলে নাভিদ! ছেলেকে নিয়ে আর কী বললেন ভেরেনা? REUTERS/Alasdair Pal (REUTERS)

( Nitin Navin on Bengal Vote: বিজেপির নতুন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের নজরে বাংলার বিধানসভা ভোট! বললেন..)

( Weather Update of West Bengal: দক্ষিণে সামান্য কাবু শীত! উত্তরের হাল কী? রইল আবহাওয়ার খবর)

( Nitin Navin on Bengal Vote: বিজেপির নতুন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের নজরে বাংলার বিধানসভা ভোট! বললেন..)

এদিকে, ছেলে নাভিদের এই নারকীয় হত্যালীলা চালানোর ঘটনার পর মা ভেরেনা মুখ খুলেছেন। নাভিদের মা ভেরেনা 'সিডনি মর্নিং হেরাল্ড'কে বলেন যে রবিবার গণহত্যার কয়েক ঘন্টা আগে তাঁর ছেলে পরিবারের সাথে শেষ যোগাযোগ করেছিল। ভেরেনা বলছেন তাঁর ছেলে ‘ভালো ছেলে।’ এদিকে বহু রিপোর্ট দাবি করছে, নাভিদ ও সাজিদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস-র পতাকা। ভেরেনা বলেন,' সে
(রবিবার) আমাকে ফোন করে বলল, 'মা, আমি সাঁতার কাটতে গিয়েছিলাম। স্কুবা ডাইভিংয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছি... এখন খেতে, আর আমরা এখন বাড়িতে থাকব কারণ খুব গরম।' এরপরই সিডনির বন্ডাই বিচে ওই নারকীয় ঘটনা ঘটে যায়। নাভিদ আক্রামের মা জোর দিয়ে বলেন যে তিনি বিশ্বাস করেন না যে তাঁর ছেলে সহিংসতা বা চরমপন্থী কার্যকলাপে জড়িত থাকতে পারে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe