Nitin Navin on Bengal Vote: বিজেপির নতুন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের নজরে বাংলার বিধানসভা ভোট! বললেন..
বাংলার ভোট প্রসঙ্গ নিয়ে কী বললেন নীতিন নবীন?
বছর ঘুরলেই ২০২৬ সালে একাধিক রাজ্যে ভোট। তার আগেই বিজেপি বেছে নিয়েছে তার নয়া সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতিকে। বিহারের নীতীশ মন্ত্রিসভা থেকে নীতিন নবীন এবার এই নয়া দায়িত্বে। আর নতুন পদ পেয়েই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে মুখ খুললেন নীতিন নবীন।

দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে সাক্ষাৎকার দেওয়ার সময় নীতিন নবীন বলেন,' অগ্রাধিকার হল দলীয় সংগঠনকে শক্তিশালী করা, একটি সর্বব্যাপী নেতৃত্ব যেমনটি কেন্দ্রীয় নেতারা আমাদের রাজ্যে আস্থা রেখেছেন।' নবীনকে শুভেচ্ছা জানিয়ে এর আগে মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,'আমি নিশ্চিত যে তাঁর শক্তি এবং নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার জন্য তাঁকে অভিনন্দন।' তার প্রেক্ষিতে নীতিন নবীন বলেন,' আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার কারণেই আমি আজ এখানে।'
( অস্ট্রেলিয়ায় নারকীয় হামলা! ‘সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স’র বার্তা মোদীর, বার্তা দিলেন জয়শংকরও)
এদিকে, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। ২০২৬ সালের এই ভোটে শাসকদল তৃণমূলকে কতটা টক্কর দিতে পারবে বিজেপি? তা নিয়ে রয়েছে জোর চর্চা। এসআইআর পরবর্তী সময়ে বাংলার ভোটে শাসকদল তৃণমূল বনাম বিরোধী বিজেপির কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? জল্পনা রয়েছে তুঙ্গে। এদিকে, পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গে বিজেপির নয়া কার্যনির্বাহী সভাপতি তথা ৫ বারের বিধায়ক ও নীতীশ মন্ত্রিসভার সদস্য হিসাবে থাকা নীতিন নবীন বলেন,'আমরা বসে সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব। সংগঠন নিচ থেকে উপর পর্যন্ত এতটাই শক্তিশালী যে আমরা বাংলাতেও জিতব। '
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


