T20 World Cup 2026 All Awards List: বুমরাহের ‘মুকুট’ উঠল সঞ্জুর মাথায়, এবার T20 বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন?
জসপ্রীত বুমরাহের ‘মুকুট’ উঠল সঞ্জু স্যামসনের মাথায়। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। ২০২৪ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন?
ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আর স্বভাবতই পুরস্কারজয়ীদের তালিকায় ভারতীয়দের দাপট দেখা গেল। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। ২০২৪ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এবার বুমরাহের ‘মুকুট’ গেল সঞ্জুর মাথায়। আর বুমরাহ ফাইনালের সেরা হলেন। গতবার ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারতের তারকা পেসার। এবারও সেই ধারা অব্যাহত রাখলেন। সার্বিকভাবে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন। আটটি ম্যাচে মোট ১৪টি উইকেট নিয়েছেন। ২৮ ওভারে খরচ করেছেন মাত্র ১৭৪ রান। ইকোনমি রেট হল ৬.২১। স্ট্রাইক রেট হল ১২।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার তালিকা
১) বিশ্বকাপের সেরা খেলোয়াড়: সঞ্জু স্যামসন (বিশ্বকাপে ৩২১ রান করেছেন, গড় ৮০.২৫, স্ট্রাইক রেট ১৯৯.৩৭)।
২) বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ (চার ওভারে ১৫ রান দিয়ে চার উইকেট)।
৩) সর্বোচ্চ রান: সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।
৪) সর্বাধিক উইকেট: জসপ্রীত বুমরাহ (১৪ উইকেট)।
৫) চ্যাম্পিয়ন দল: ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট
১) জসপ্রীত বুমরাহ (ভারত): ১৪ উইকেট (বুমরাহের ইকোনমি রেট অনেক ভালো)।
২) বরুণ চক্রবর্তী (ভারত): ১৪ উইকেট।
৩) শ্যাডলি ক্লড ভ্যান শালকউইক (আমেরিকা): ১৩ উইকেট।
৪) ব্লেসিং মুজারাবানি (জিম্বাবোয়ে): ১৩ উইকেট।
৫) আদিল রশিদ (ইংল্যান্ড): ১৩ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান
১) সাহিবজাদা ফারহান (পাকিস্তান): ৩৮৩ রান।
২) টিম সেফার্ত (নিউজিল্যান্ড): ৩২৬ রান।
৩) সঞ্জু স্যামসন (ভারত): ৩২১ রান।
৪) ইশান কিষান (ভারত): ৩১৭ রান।
৫) ফিন অ্যালেন (নিউজিল্যান্ড): ২৯৮ রান।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
১) যুববাজ শর্মা (কানাডা): ১১০ রান।
২) জেকব বেথেল (ইংল্যান্ড); ১০৫ রান।
৩) ফিন অ্যালেন (নিউজিল্যান্ড): অপরাজিত ১০০ রান।
৪) হ্যারি ব্রুক (ইংল্যান্ড); ১০০ রান।
৫) পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা); অপরাজিত ১০০ রান।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











