Rubio on Pakistan 'Terrorism' Concern: পড়শি দেশ থেকে ‘জঙ্গি হামলা করছে’, আমেরিকার কাছে কাঁদল পাকিস্তান, পিছনে কী ছক?

Rubio on Pakistan 'Terrorism' Concern: পড়শি দেশ থেকে ‘জঙ্গি হামলা করছে’, আমেরিকার কাছে কাঁদল পাকিস্তান। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও নিজেই জানিয়েছেন সেই কথা। ‘জঙ্গি’ দেশ পাকিস্তান অভিযোগ করল আন্তঃসীমান্ত সন্ত্রাসের।

Published on: Nov 1, 2026, 08:42:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Rubio on Pakistan 'Terrorism' Concern: ‘আন্তঃসীমান্ত সন্ত্রাস’ নিয়ে পাকিস্তানের ‘উদ্বেগ’ তুলে ধরলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। যে দেশ ভারতে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাস’ চালায়, নিজেদের দেশে জঙ্গিদের আশ্রয় দেয়, সেই পাকিস্তানের ‘উদ্বেগের’ কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসলামাবাদ অভিযোগ করেছে যে আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে জঙ্গি হামলা চালানো হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না তালিবান সরকার। সেই পরিস্থিতিতে ‘অ্যাকশনও' নিয়েছে পাকিস্তান বলে দাবি করেছেন মার্কিন বিদেশ সচিব।

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। (ছবি সৌজন্যে এপি)
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। (ছবি সৌজন্যে এপি)

‘পাকিস্তানের উদ্বেগের কথা শুনেছি’, বললেন রুবিও

আটলান্টায় জি২০ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে মার্কিন বিদেশ সচিব বলেন, ‘আফগানিস্তানের ভূখণ্ড থেকে মদতপুষ্ট জঙ্গি হামলা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। ওরা মনে করছে যে এরকম হামলা রুখতে যথেষ্ট পদক্ষেপ করেনি তালিবান (সরকার)। আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। ওরা (পাকিস্তান) যে উদ্বেগের কথা তুলে ধরেছে, সেটা আমরা শুনেছি।'

‘আমেরিকা চায় না যে পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার হোক’

সেইসঙ্গে মার্কিন বিদেশ সচিব বলেন, 'আমরা অবশ্যই চাই না যে ওরা সন্ত্রাসবাদের শিকার হোক। আমাদের যদি গঠনমূলক ভূমিকা পালন করার জায়গা থাকে, তাহলে আমরা সেটা করব। আপনারা জানেন যে তালিবান (সরকারের) সঙ্গে আমাদের ঘনিষ্ঠতম সম্পর্ক নেই। কিন্তু শেষপর্যন্ত আমরা পাকিস্তানের উদ্বেগের কথা শুনেছি।’

আরও পড়ুন: Manipur massive rally against BJP Govt: ‘পুরো BJP সরকারকে ইস্তফা দিতে হবে’, মহামিছিল মণিপুরে, কেন্দ্রকেও 'ফাইনাল' বার্তা

আর ‘জঙ্গি’ দেশ পাকিস্তানের সেই আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ‘উদ্বেগ’ এবং তা নিয়ে আমেরিকার এরকম বক্তব্য শুনে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। কারণ সংশ্লিষ্ট মহলের মতে, আন্তঃসীমান্ত সন্ত্রাসের জন্য পৃথিবীতে যে দেশ সম্ভবত সবথেকে বেশি দায়ী, সেটার নাম পাকিস্তান। দশকের পর দশক ধরে নিজেদের দেশে জঙ্গিদের পুষে রেখে, ভারত-বিরোধী সন্ত্রাসমূলক কাজকর্ম চালানোর জন্য নিজেদের দেশের মাটিকে জঙ্গিদের জন্য চারণভূমি করে রেখে, সন্ত্রাসবাদে মদত জুগিয়ে চলেছে ইসলামাবাদ।

আরও পড়ুন: LPG Gas Cylinder Prices November 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল, ১১.৫ টাকা চেন্নাইয়ে, বাকি কোথায় LPG সিলিন্ডার কত হল?

এমনকী বিভিন্ন মহলের তরফে তো একাধিকবার দাবি করা হয়েছে যে ভারতে সন্ত্রাস চালানোর ক্ষেত্রে মূল মাথা হল পাকিস্তান সেনা। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হয়ে গেলে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমে যাবে। সেক্ষেত্রে টাকা হাতানোর সুযোগ কমে যাবে পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিকদের। দেশের মানুষ যখন কার্যত হাহাকার করছে বেঁচে থাকার জন্য, তখন তাঁরা যে ফূর্তি করছেন, সেটাও বন্ধ হয়ে যাবে। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে ন্যূনতম সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত মিললেই জঙ্গি হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে বিভিন্ন মহলের তরফে।

আরও পড়ুন: PM Modi: ‘দিমাগি নকশালরা অস্থিরতা...,' একতা দিবসে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর, নিশানায় কংগ্রেস-সহ বিরোধীরা

পাকিস্তানের কাঁদুনির নেপথ্যে কোনও ছক?

সেই দেশ হঠাৎ করে সন্ত্রাস নিয়ে কাঁদার পিছনেও কৌশল আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের ধারণা, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে কেঁদে আমেরিকার থেকে কিছু হয়তো হাতানোর চেষ্টা করছে পাকিস্তান। সেটা টাকা হতে পারে বা অস্ত্রশস্ত্র হতে পারে, যা ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহারের আশঙ্কাও আছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More