ইরান যুদ্ধের জন্য একটানা ২০০ দিনেরও বেশি সমুদ্রে কাটিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে বুধবার থাইল্যান্ডের পাটায়ার কাছে একটি দ্বীপে নোঙর করতে চলেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'। থাই আধিকারিকরা জানিয়েছেন, মার্কিন রণতরীর সঙ্গে নৌসেনার দুটি ভেসেলও আসবে। সবমিলিয়ে সমুদ্রে ২০০ দিনেরও বেশি কাটানোর পরে প্রায় ৫,০০০ নাবিক এবং মেরিন বিশ্রামের সুযোগ পাবেন। সেই পরিস্থিতিতে যৌনকর্মীদের ঠেকাতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে বলে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
থাইল্যান্ডে যৌনপেশা বেআইনি, তাও পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসার রমরমা

এমনিতে থাইল্যান্ডে যৌনপেশা বেআইনি। সেজন্য মাঝেমধ্যেই পুলিশি অভিযান চলে। তা সত্ত্বেও ব্যাঙ্কক ও পাটায়া-সহ একাধিক পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসার রমরমা আছে। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন সমুদ্রে থাকার পরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের নাবিকরা থাইল্যান্ডে আসার আগে পাটায়ার প্রধান সমুদ্রসৈকত ও নৈশ বিনোদন এলাকায় পুলিশ অতিরিক্ত টহলের প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
কাজটা কঠিন, কিন্তু অভিযান চালাচ্ছে পুলিশ
ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যে যৌনপেশার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৪০-৫০ জনকে আটক করা হয়েছে। পাটায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইউ বলেছেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে বিষয়টি কঠিন।’ তিনি জানিয়েছেন, পুলিশ-প্রশাসনের নজরদারি এড়িয়েই জনসমাগমপূর্ণ এলাকায় অনেক সময় যৌনব্যবসা চলে।
সেই নভেম্বর ‘বাড়ি’ ছেড়েছিল মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’
{{/usCountry}}সেই নভেম্বর ‘বাড়ি’ ছেড়েছিল মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’
{{/usCountry}}এমনিতে ইরান যুদ্ধের আবহে দীর্ঘদিন ধরে সমুদ্রে আছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। গত বছর নভেম্বরে নিজের 'বাড়ি' সান দিয়েগো থেকে রওনা দিয়েছিল। তারপর ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল মার্কিন রণতরী। আর দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার পরে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-র নাবিকদের মানসিক স্বাস্থ্য এবং স্বচ্ছতা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে।
আর সেই পরিস্থিতিতে এতদিন পরে যে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নোঙর করবে, তার ফলে নাবিক ও মেরিনরা সেই 'দুর্বিষহ' জীবন থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাটায়ার মেয়র পোরামাসে এনগাম্পিচেস জানিয়েছেন, কতদিন থাকবেন বা কত রাত কাটাবেন, তার উপরে নির্ভর করে প্রত্যেক মার্কিন মেরিন রোজ ১,০০০ থেকে ৩,০০০ থাই বাত (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,০০০ টাকা) খরচ করতে পারেন বলে মনে করা হচ্ছে।