TMC Split Update: তৃণমূলের বিদ্রোহী শিবিরে আরও চার সাংসদ? বুধের রাতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

রিপোর্টে দাবি করা হয়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং আরও এক সাংসদ বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে বৈঠক করেছেন। সূত্রের খবর, পরে সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Jun 11, 2026, 11:01:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সাংসদদের বিদ্রোহী শিবির ক্রমশ বড় হচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। রিপোর্টে দাবি করা হয়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং আরও এক সাংসদ বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে বৈঠক করেছেন। সূত্রের খবর, পরে সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে ভূপেন্দ্র যাদবের সঙ্গে এবং পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন ওই সাংসদরা।

রিপোর্টে দাবি করা হয়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে বৈঠক করেছেন।
রিপোর্টে দাবি করা হয়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে বৈঠক করেছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলে ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন সাংসদ বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এরই মধ্যে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন। বুধবার তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুস্মিতা দেব। পরে তাঁকে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করতেও দেখা যায়।

দিল্লির বৈঠকে বাংলার উন্নয়ন, সাংসদদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। বৈঠকে উপস্থিত সাংসদদের নাকি আশ্বস্ত করা হয়েছে যে কোনও সমস্যায় সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা। একই সঙ্গে বাংলার উন্নয়নে একযোগে কাজ করার বার্তাও দেওয়া হয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গিয়েছে, বৈঠকে অংশ নেওয়া এক সাংসদ বিজেপির সাংগঠনিক দক্ষতা ও উন্নয়নমূলক পরিকল্পনার প্রশংসা করেছেন। তাঁর মতে, পেশাদার ও সুসংগঠিত রাজনৈতিক কৌশলের কারণেই বিজেপি রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও দেব এবং জুন মালিয়া সহ একাধিক সাংসদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর সামনে এসেছিল। এরপর তাঁরা প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন। এদিকে রাজনৈতিক মহলে নতুন জল্পনা, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আগামী কয়েকদিনে বাংলার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More