Cinema Hall Overpriced Water Sale Fine: ৩০ টাকার লোভে ৮৫,০০০ টাকার জরিমানা! সিনেমা হলে বেশি দামে জল বিক্রি করায় শাস্তি
Cinema Hall Overpriced Water Sale Fine: সিনেমা হলে ২০ টাকার জলের বোতলের দাম নিয়েছিল ৫০ টাকা। প্রায় এক দশক ধরে চলা মামলার পরে সংশ্লিষ্ট মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং জল বিক্রি করা সংস্থাকে ৮৫,০০০ টাকা জরিমানা করল আদালত।
Cinema Hall Overpriced Water Sale Fine: যে জলের বোতলের দাম ২০ টাকা, সেটাই সিনেমা হলের ভিতরে নেওয়া হয়েছিল ৫০ টাকা। তা নিয়ে মামলা করেছিলেন এক ব্যক্তি। প্রায় এক দশক পরে অবশেষে জয় পেলেন সেই মামলায়। সংশ্লিষ্ট মাল্টিপেক্স কর্তৃপক্ষ এবং জল প্রস্তুতকারী বহুজাতিক সংস্থাকে ৮৫,০০০ টাকা জরিমানা করল বিহারের পাটনার ক্রেতা সুরক্ষা আদালত। সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, ক্রেতা সুরক্ষা আদালত নির্দেশ দিয়েছে যে মানসিক যন্ত্রণার কারণে ওই ব্যক্তিকে ২৫,০০০ টাকা দিতে হবে। আইনি খরচ বাবদ দিতে হবে ১০,০০০ টাকা। আর বাকি ৫০,০০০ টাকা দিতে হবে রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে।

আড়াই ঘণ্টার সিনেমার জন্যও জল নিয়ে যেতে দেওয়া হয়নি
যে মামলার সূত্রপাত হয়েছিল সেই ২০১৬ সালে। রজত তিওয়ারি নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর পাটনার একটি মাল্টিপ্লেক্সে পিঙ্ক সিনেমা দেখতে গিয়েছিলেন। হলে ঢোকার সময় তাঁকে আটকানো হয়েছিল। প্রায় আড়াই ঘণ্টার সিনেমার জন্যও বাইর থেকে অডিটোরিয়ামের ভিতরে নিজের জলের বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি।
চড়া দামে হলের ভিতরে জল বিক্রি হচ্ছিল
সেই পরিস্থিতিতে হলের ভিতরেই জলের বোতল কিনতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন রজত। তিনি দাবি করেন, হলের ভিতরে যখন একটি জলের বোতল কেনেন, সেটার জন্য দাম চাওয়া হয়েছিল ৫০ টাকা। অথচ বাজারে সর্বোচ্চ ২০ টাকায় বিক্রি হয় সেই জলের বোতলই। অর্থাৎ আড়াই গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল জল।
ছেড়ে দেননি রজত, যান ক্রেতা সুরক্ষা আদালতে
বিষয়টি সেখানেই ছেড়ে দেননি রজত। বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রজত। মানসিক হয়রানির জন্য ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আইনি খরচ প্রদানেরও দাবি জানিয়েছিলেন ওই ব্যক্তি।
মামলার শুনানির সময় ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিল। রিপোর্ট অনুযায়ী, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় যে জিনিসের দাম নির্ধারণ করার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা নেই। আর জল বিক্রি করা ওই বহুজাতিক সংস্থার তরফে দাবি করা হয় যে নির্দিষ্ট নিয়ম মেনেই দাম নির্ধারণ করা হয়েছিল।
যদিও কোনও পক্ষেরই যুক্তি খাটেনি ক্রেতা সুরক্ষা আদালতে। বরং আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বাইরে থেকে বোতল নিয়ে যেতে না দিয়ে চড়া দামে জল বিক্রি করে দুই সংস্থাই নিয়ম লঙ্ঘন করেছে। সেই পরিস্থিতিতে ৮৫,০০০ টাকা জরিমানা ধার্য করেছে আদালত। ৪৫ দিনের মধ্যে সেই অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


